WB Assembly Election 2026 : ফের উত্তপ্ত ভাঙড়, তৃণমূল নেতার বাড়িকে লক্ষ্য করে ‘বোমাবাজি’
Bhangar Bombing : ভাঙড় দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কাশেফুল করুক খানের বাড়িতে বোমাবাজি করার অভিযোগ উঠেছে। রাজনৈতিক কর্মসূচি সেরে বাড়ি ফেরার পরই বোমাবাজি করার অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিজয়গঞ্জ থানার পুলিশ। বোমার সুতলি-সহ বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে।
ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়। এবার তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। আইএসএফ-এর বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠেছে। ভাঙড় দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কাশেফুল করুক খানের বাড়িতে বোমাবাজি করার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, কাশেফুলের বাড়ি ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের পানাপুকুর এলাকায়। রাজনৈতিক কর্মসূচি সেরে বাড়ি ফেরার পরই বোমাবাজি করার অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিজয়গঞ্জ থানার পুলিশ। বোমার সুতলি-সহ বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে।
Follow Us