Sundarbans: আধ ঘণ্টার রুদ্ধশ্বাস অপারেশন, মাঝ সমুদ্রে ঘিরে ফেলা হয় নৌকা, ভারতীয় মৎস্যজীবীদের বেশে ওরা আসলে কারা?

Sundarbans Arms Seizure: বন দফতরের সঙ্গে যৌথভাবে চালানো এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। এই ঘটনায় নৌকায় থাকা চার ভারতীয় ক্রু সদস্যকে গ্রেফতার করা হয়েছে। কোস্ট গার্ড সূত্রে জানা গিয়েছে, গত ২২ জুলাই সুন্দরবন উপকূলবর্তী সমুদ্র সীমায় এই অভিযান চালানো হয়।

Sundarbans: আধ ঘণ্টার রুদ্ধশ্বাস অপারেশন, মাঝ সমুদ্রে ঘিরে ফেলা হয় নৌকা, ভারতীয় মৎস্যজীবীদের বেশে ওরা আসলে কারা?
ধৃতরাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 23, 2026 | 11:49 PM

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবন মাঝসমুদ্রে রুদ্ধশ্বাস অভিযানে কোস্ট গার্ডের জালে অস্ত্র বোঝাই নৌকা।  গোপন সূত্রে পাওয়া নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এক বড়সড় যৌথ অভিযান চালিয়ে সুন্দরবন উপকূলে একটি সন্দেহভাজন ভারতীয় মাছ ধরার নৌকা আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।  অভিযানে ৫টি অত্যাধুনিক দূরপাল্লার অস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বন দফতরের সঙ্গে যৌথভাবে চালানো এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। এই ঘটনায় নৌকায় থাকা চার ভারতীয় ক্রু সদস্যকে গ্রেফতার করা হয়েছে। কোস্ট গার্ড সূত্রে জানা গিয়েছে, গত ২২ জুলাই সুন্দরবন উপকূলবর্তী সমুদ্র সীমায় এই অভিযান চালানো হয়। আগে থেকেই আধিকারিকদের কাছে খবর ছিল যে একটি মাছ ধরার নৌকার আড়ালে আন্তর্জাতিক সীমান্ত পার করে অস্ত্র পাচারের চেষ্টা চলছে।

সেই তথ্যের ভিত্তিতেই কোস্ট গার্ড ও বন দফতরের টিম মাঝসমুদ্রে নৌকাটিকে ঘিরে ফেলে এবং সেটিতে তল্লাশি চালায়। তল্লাশি চলাকালীন নৌকার ভেতর থেকে লুকিয়ে রাখা অবস্থায় একাধিক অবৈধ আগ্নেয়াস্ত্র এবং তাজা কার্তুজ উদ্ধার হয়। এরপরই নৌকার চার জন ক্রু সদস্যকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এই চক্রটি আন্তঃসীমান্ত পাচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত।উপকূলরক্ষী বাহিনীর এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, সমুদ্রপথে যে কোনও ধরনের অবৈধ পাচার চক্র এবং নাশকতামূলক কার্যকলাপ রুখতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী সর্বদা ২৪ ঘণ্টা কড়া নজরদারি বজায় রাখছে। আটক ব্যক্তিদের সুন্দরবন কোস্টাল থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মূল পান্ডাদের খোঁজে তদন্ত শুরু করা হয়েছে।

Follow Us