
দক্ষিণ ২৪ পরগনা: ফলতার জাহাঙ্গির খান, স্বঘোষিত ‘পুষ্পা’র অফিসে চলল বুলডোজার। তবে এই বুলডোজার চালাল না প্রশাসন। নেপথ্যে রয়েছে চাঞ্চল্যকর ঘটনা। গতকাল রাতেই বজবজের দিক থেকে আসছিল একটি বিশাল হাই ড্রলিক মেশিন। হঠাৎই ব্রেক ডাউন হওয়ার ফলেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দক্ষিণ ২৪ পরগনা তৃণমূল নেতা জাহাঙ্গির খান বজ বজ ট্রাঙ্ক রোডের উপর যে অফিসে বসতেন, তার মধ্যে ঢুকে পড়ে। আনুমানিক রাত দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।
রাজ্যে পালাবদলের পর একাধিক বেআইনি নির্মাণের ওপর বুলডোজার চলেছে। এলাকার বাসিন্দারা প্রাথমিকভাবে ভেবেছিলেন, বুলডোজার দিয়েই জাহাঙ্গির পার্টি অফিস ভাঙা হচ্ছে। মুহূর্তের মধ্যেই খবরটা ছড়িয়ে পড়ে চারিদিকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করে। স্থানীয় বজবজ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয় তড়িঘড়ি বিষয়টা নিয়ন্ত্রণ করেন আইসি এবং বজ বজ তদন্ত কেন্দ্রে ওসি।
তারপর বোঝা যায়, আসল ঘটনাটি কী! পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সঙ্গে সঙ্গেই আরও একটি বড় বিশালাকার ক্রেন ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। থানার আইসি ঘটনার স্থলে উপস্থিত থেকে প্রায় এক ঘণ্টার মধ্যেই গাড়িটিকে বের করে নেওয়া হয় । কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে একজন ব্যক্তি আহত হন।
যেভাবে এত বিশালাকার মেশিনটি বিল্ডিংয়ের মধ্যে ঢুকে পড়ে তার ফলে এলাকার মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ওই বিল্ডিংয়ের মধ্যে প্রায় দশটি পরিবার বসবাস করেন । হঠাৎ একটি বিশাল আকার মেশিন ঢুকে পড়ায় ,দশটি পরিবার আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা আবাসন ছেড়ে নীচে নেমে আসেন ।
এই ঘটনা একজন আহত হয়েছেন স্থানীয় বজবজ থানার পুলিশের নেতৃত্বে তাকে সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।