Malda: মাত্র হাজার টাকার জন্য এমন কাণ্ড! গাড়ির চালককে ফাঁকা ঘরে ঢুকিয়ে যা ঘটাল সিভিক ভলান্টিয়াররা, ঢি পড়ল এলাকায়…

Malda: তারপরেও হয়তো 'শিক্ষার পাঠ' নেননি তারা। ফের একবার উঠে এল সিভিক ভলান্টিয়ারদের দৌরাত্ম্যের ছবি। গাড়ি আটকে চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তিন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে।

Malda: মাত্র হাজার টাকার জন্য এমন কাণ্ড! গাড়ির চালককে ফাঁকা ঘরে ঢুকিয়ে যা ঘটাল সিভিক ভলান্টিয়াররা, ঢি পড়ল এলাকায়...
সেই ছবিImage Credit source: ফাইল চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Mar 07, 2025 | 1:05 PM

মালদহ: সম্প্রতি, কলকাতার অন্যতম হাসপাতালে ঘটা আরজি কর-কাণ্ডের পরেই রাজ্যজুড়ে প্রশ্নের মুখে পড়ে যান সিভিক ভলান্টিয়াররা। বরাবরই সিভিকদের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ উঠেছে রাজ্য়ের একাধিক জেলা থেকে। আরজি কর ছিল সেই সিভিক-বিরোধী পরিবেশের তুঙ্গ বিন্দু। সেই ঘটনার পর রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের ‘শৃঙ্খলার পাঠ’ পড়াতে নির্দেশ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

কিন্তু তারপরেও হয়তো ‘শিক্ষার পাঠ’ নেননি তারা। ফের একবার উঠে এল সিভিক ভলান্টিয়ারদের দৌরাত্ম্যের ছবি। গাড়ি আটকে চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তিন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে।

ঘটনা মালদহের। সেখানে বাংলা-বিহার সীমানায় সাতসকালে উত্তেজনা। সীমান্তবর্তী এলাকা হওয়ায় সর্বক্ষণ চলছে নাকা চেকিং। আর শুক্রবার সেই নাকা চেকিংই হয়ে উঠল অগ্নিগর্ভ পরিস্থিতির কেন্দ্রস্থল। জানা গিয়েছে, মালদহের হরিশচন্দ্রপুর থানা লাগোয়া এই বাংলা-বিহার সীমান্ত হয়ে পিক আপ ভ্য়ানে গরু নিয়ে যাচ্ছিলেন রুহুল আলী এক ব্যক্তি। সঙ্গে ছিল এক খালাসীও।

তাদের অভিযোগ, নাকা চেকিং পার করার সময় তিন সিভিক ভলান্টিয়ার ঘিরে ধরে তাদের। বলে, গাড়ি নিয়ে যেতে গেলে ১ হাজার টাকা দিতে হবে। কিন্তু তা কার্যত অসম্ভব হওয়ার কারণে সেই সিভিকদের প্রস্তাব রহুল আলী। আর তারপরেই বাড়ে বিপদ। চালক রহুল আলীকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে একটি ঘরে নিয়ে যায় তারা। তারপর চলে বেধড়ক মার। গোটা ঘটনার ভিডিয়ো করেন সেই খালাসী।

ইতিমধ্যে তিন সিভিকের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয় একটি হাসপাতালেই চিকিৎসারত সেই আহত গাড়ির চালক। তবে সেই গরু নিয়ে তারা কোথায় যাচ্ছিলেন, তাও খতিয়ে দেখছে হরিশচন্দ্রপুর থানা।

Follow Us