Ram Navami : রামনবমীর মিছিলে অস্ত্র হাতে তৃণমূল প্রার্থী!
TMC Candidate in Ram Navami Procession: আজ দুপুরে গোলমোহরের কাছ থেকে মিছিল বের করে হাওড়া খটিক সমাজ। অস্ত্র পুজোর পর বর্ণাঢ্য শোভাযাত্রায় অস্ত্র এবং ডিজে বাজতে দেখা যায়। এই মিছিল উপলক্ষে কড়া পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। এই মিছিলে অংশ নেয় কয়েক হাজার মানুষ। মিছিলে পা মেলাতে দেখা যায় উত্তর হাওড়ার তৃণমূলের বিদায়ী বিধায়ক গৌতম চৌধুরীকে। সংগঠনের সভাপতি বিবেক সোনকার জানান, রামনবমীর মিছিলে অস্ত্র হাতে নেওয়া এটা তাঁদের ধর্মীয় রীতি।
হাইকোর্টের নির্দেশই সার। অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল হাওড়ায়। মিছিল করলেন আবার তৃণমূল প্রার্থী গৌতম চৌধুরী। আজ দুপুরে গোলমোহরের কাছ থেকে মিছিল বের করে হাওড়া খটিক সমাজ। অস্ত্র পুজোর পর বর্ণাঢ্য শোভাযাত্রায় অস্ত্র এবং ডিজে বাজতে দেখা যায়। এই মিছিল উপলক্ষে কড়া পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। এই মিছিলে অংশ নেয় কয়েক হাজার মানুষ। মিছিলে পা মেলাতে দেখা যায় উত্তর হাওড়ার তৃণমূলের বিদায়ী বিধায়ক গৌতম চৌধুরীকে। সংগঠনের সভাপতি বিবেক সোনকার জানান, রামনবমীর মিছিলে অস্ত্র হাতে নেওয়া এটা তাঁদের ধর্মীয় রীতি। পুলিশের অনুমতি থাকল কি না সেটা গুরুত্বপূর্ণ নয়। এ ব্যাপারে আদালত যদি জানতে চায় তাহলে আদালতকে তাঁরা জানাতে প্রস্তুত। তবে রাজনীতির সঙ্গে এই অস্ত্র মিছিলের কোনও সম্পর্ক নেই।
Follow Us