Assembly Election 2026 : ‘সবাই চান্স পেয়েছে, শুধু বিজেপি…’ প্রচারে বেরিয়ে হাত জোর করে কী অনুরোধ করলেন সজল ঘোষ?

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Mar 17, 2026 | 8:55 PM

Assembly Election 2026 : মঙ্গলবার সকালে রাস্তায় হেঁটে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। তাঁর হাতে দেখা যায় মাইক। এদিন, প্রচারে বেরিয়ে বিজেপিকে একবার সুযোগ দেওয়ার অনুরোধ করেছেন তিনি। সজল ঘোষ বলেন,"সবাই তো চান্স পেয়েছে। শুধু বিজেপি পায়নি। দয়া করে একটা চান্স দেবেন।" 

বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই ময়দানে নেমে পড়েছেন গেরুয়া শিবিরের প্রার্থীরা। মঙ্গলবার সকাল থেকে মাঠে-ময়দানে দেখা গেল বরাহনগরের বিজেপি প্রার্থী সজল ঘোষকে। সকালে প্রথমে হনুমান মন্দিরে পুজো দেন তিনি। তারপর রাস্তায় হেঁটে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। তাঁর হাতে দেখা যায় মাইক। এদিন, প্রচারে বেরিয়ে বিজেপিকে একবার সুযোগ দেওয়ার অনুরোধ করেছেন তিনি। সজল ঘোষ বলেন,”সবাই তো চান্স পেয়েছে। শুধু বিজেপি পায়নি। দয়া করে একটা চান্স দেবেন।”  সজলের পাশাপাশি সিউড়ির বিজেপি প্রার্থীও এদিন পুজো দিয়ে প্রচার শুরু করেছেন।

Published on: Mar 17, 2026 08:55 PM
Follow Us