West Bengal News: স্বরূপকে সঙ্গে নিয়ে এবার সুরুচি সঙ্ঘের তালা ভাঙল পুলিশ

Updates: একদিকে তৃণমূলের ভাঙনের খবরে তোলপাড় রাজ্য রাজনীতি। আর অন্যদিকে, পালাবদলের পর পুলিশের তৎপরতা অব্যাহত। একের পর এক গ্রেফতারি রাজ্য জুড়ে। সোমবার মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্তকে। এদিনই আদালতে তোলা হচ্ছে জাহাঙ্গির খানকে।

West Bengal News: স্বরূপকে সঙ্গে নিয়ে এবার সুরুচি সঙ্ঘের তালা ভাঙল পুলিশ
সুরুচি সঙ্ঘের তালা ভাঙল পুলিশImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jun 10, 2026 | 6:29 AM

পালাবদলের এক মাস সম্পূর্ণ হল আজ, মঙ্গলবার। গত ৯ মে ব্রিগেডে শপথ গ্রহণ করেছিলেন শুভেন্দু অধিকারী। তারপর থেকে একাধিক পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গের নবগঠিত সরকার। ইতিমধ্যেই অন্নপূর্ণা স্কিমের টাকা পেতে শুরু করেছেন উপভোক্তারা, অন্যদিকে ‘আয়ুষ্মান ভারত’-এর চুক্তিও সম্পন্ন হয়েছে। বাংলায় কারখানা উদ্বোধনে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 09 Jun 2026 11:32 PM (IST)

    আর কন্ডোম নয়, সুরেন্দ্রনাথ কলেজ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

    আর কন্ডোম নয়, সুরেন্দ্রনাথ কলেজ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

  • 09 Jun 2026 09:01 PM (IST)

    তৃণমূলের ভরাডুবি হতেই পৌরসভায় রবীন্দ্রনাথ

    • ভোটে টিকিট না পাওয়ায় অভিমান হয়েছিল। পরে কোচবিহারে নির্বাচনী প্রচারে এসে তাঁকে নিজের গাড়িতে বসিয়ে সোজা রাসমেলা মাঠের জনসভায় নিয়ে গিয়েছিলেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
    • কিন্তু সেই রবীন্দ্রনাথ ঘোষ দীর্ঘদিন পর মঙ্গলবার পৌঁছে গেলেন কোচবিহার পৌরসভায়। এখানেই দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন তিনি। আচমকা তিনি পৌরসভায় আসায় জল্পনা শুরু।
  • 09 Jun 2026 06:23 PM (IST)

    কালীঘাট থেকে ‘শূন্য’ হাতে ফিরল CID 

    জোরদকমে চলছিল তল্লাশি। ঘিরে ফেলা হয়েছিল তৃণমূলের পার্টি অফিস। রাজনৈতিক মহলেও বিস্তর চাপানউতোর চলছিল। শেষ পর্যন্ত কালীঘাটে কিছু পেল না সিআইডি-র তদন্তকারীরা। তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তী বলছেন, সিজার লিস্ট পুরো ব্ল্যাঙ্ক।

  • 09 Jun 2026 05:49 PM (IST)

    Abhishek Banerjee: ফের ভবানীভবনে হাজিরা এড়ালেন অভিষেক

    • বিধায়কদের সই জালকাণ্ডে সিআইডি-র তৃতীয় তলবও এড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    •  মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে ভবানীভবনে হাজিরার জন্য অভিষেককে বলেছিল সিআইডি।
    •  সময় শেষের আগেই সিআইডিকে চিঠি পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
    • এদিন দিল্লিতে রয়েছেন তিনি। কলকাতার বাইরে থাকায় হাজিরা দিতে পারবেন না বলে চিঠি পাঠিয়েছেন।

    বিস্তারিত পড়ুন: মমতার দুয়ারে CID, দিল্লি থেকে চিঠি দিলেন অভিষেক

  • 09 Jun 2026 04:14 PM (IST)

    CID: মমতার বাড়ি ও অভিষেকের অফিসে সিআইডি

    • শেষ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরার ডেডলাইন। তার আগেই কালীঘাটে পৌঁছে গেল সিআইডি।
    • সোজা মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে পৌঁছে গেলেন তদন্তকারীরা। তাঁদের আটকানোর চেষ্টা করেন প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী।
    • তারপর মমতার অফিসের দিকে এগিয়ে যায় মহিলা পুলিশ।
    • পরে একে একে সিআইডি অফিসাররা প্রবেশ করলেন তৃণমূলের সেন্ট্রাল অফিসে।
  • 09 Jun 2026 03:27 PM (IST)

    CID: হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয়ে সিআইডি

    • বিধায়কদের সই জালকাণ্ডে এবার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে গেলেন সিআইডি আধিকারিকরা।
    • এই অফিসের ঠিকানা থেকে চিঠি পাঠানো হয়েছিল।
    • কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই তৃণমূলের এই কার্যালয়।
  • 09 Jun 2026 01:10 PM (IST)

    Dev: শুভেন্দুর বৈঠকে হাজির দেব

    • শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সোমবার দিল্লিতে ভূপেন্দ্র যাদবরে বাড়ির বৈঠকে হাজির ছিলেন ঘাটালের সাংসদ দেব।
    • ২৪ ঘণ্টা পরই মুখ্যমন্ত্রী শুভেন্দুর বৈঠকে দেখা গেল তৃণমূল সাংসদ দেব-কে।
    • আগেই উপস্থিত হয়েছিলেন সাংসদ জুন মালিয়া ও বিধায়ক শিউলি সাহা। পরে অভিনেতা-সাংসদ দেবকে প্রবেশ করতে দেখা যায়।
  • 09 Jun 2026 12:10 PM (IST)

    Suvendu Adhikari Meeting: কোলাঘাটে শুভেন্দুর বৈঠকে হাজির জুন-শিউলি

    • তিন জেলা নিয়ে আজ মঙ্গলবার কোলাঘাটে প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
    • সেখানে উপস্থিত হয়েছেন বিক্ষুব্ধ শিবিরের তৃণমূল সাংসদ জুন মালিয়া ও কেশপুরের বিধায়ক শিউলি সাহা।
    • তবে কালীপদ সরেন ও দেব বিদ্রোহী শিবিরে থাকলেও তাঁদের এদিন বৈঠকে দেখা যায়নি।
  • 09 Jun 2026 11:04 AM (IST)

    Jagangir Khan: জাহাঙ্গিরের বিরুদ্ধে সওয়াল করবেন খোদ MLA

    • ফলতায় জাহাঙ্গিরের প্রতিদ্বন্দ্বী তথা বিধায়ক দেবাংশু পণ্ডা বলেন, “আমি ফলতাবাসীর পক্ষে আজ সওয়াল করব, জামিনের বিরোধিতা করব। প্রায় দশ থেকে বারোটি মামলা রয়েছে। বেশিরভাগ জামিন অযোগ্য। মারধর করা থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা হাতানো, সরকারি প্রকল্প থেকে মানুষকে বঞ্চিত করেছে জাহাঙ্গির খান ও তাঁর বাহিনী। জাহাঙ্গিরের আরও সাগরেদরা রয়েছে যারা এখনও অধরা।”
  • 09 Jun 2026 10:46 AM (IST)

    Indranil Sen: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বড় অভিযোগ

    • আন্তর্জাতিক সংস্থার পরামর্শদাতা জয়দীপ মুখোপাধ্যায়ের (Joydeep Mukherjee) অভিযোগ, ২০২২ সালে হঠাৎ করে একটি সংস্থা গড়ে তোলা হয়। যার প্রেসিডেন্ট মধুছন্দা সেন অর্থাৎ ইন্দ্রনীল সেনের স্ত্রী।
    • ওই সংস্থার তরফে দাবি করা হয়, ইউনেস্কো তাদের সঙ্গে হাত মিলিয়েছে, পার্টনার হয়েছে। একইসঙ্গে বলা হয়, ইউনেস্কো ২৪টা দুর্গাপুজোর প্যান্ডেলকে বেছে নিয়েছে। কিন্তু, তা একেবারেই মিথ্যে। তাঁর দাবি, একটা দুর্গাপুজোর উপর ইউনেস্কোর (UNESCO) নাম ও লোগো ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ ভুয়ো।
  • 09 Jun 2026 10:44 AM (IST)

    Sabyasachi Dutta: পুলিশের জালে সব্যসাচী

    •  নিউটাউনের ফ্ল্যাট থেকে প্রথমে সব্যসাচীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে ম্যারাথন জিজ্ঞাসাবাদের শেষে কোন সদুত্তর না মেলায় গভীর রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
    • সোমবার বিকেলেই ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সব্যসাচী দত্তর বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় এফআইআর করেন মধুসূদন চক্রবর্তী নামে এক ব্যবসায়ী। সব্যসাচীর বিরুদ্ধে কোটি টাকার তোলবাজির অভিযোগ করেন।
    • পুলিশ সূত্রে খবর, ২০১৮ সালে ফেব্রুয়ারি মাসে মধুসূদন চক্রবর্তীর কাছ থেকে এক কোটি টাকা তোলা নেওয়ার অভিযোগ রয়েছে। তোলাবাজি ছাড়াও মানসিকভাবে নির্যাতন, খুনের হুমকির অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী।
Follow Us