West Bengal News LIVE: আজই সংসদে প্রশ্নপত্র ফাঁস বিরোধী বিলের আলোচনা, কাটতে পারে অচলাবস্থা

NEWS LIVE UDATES: অচলাবস্থা কাটাতে গতকাল দফায় দফায় বিরোধীদের সঙ্গে বৈঠক করেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। আলাদা করে কংগ্রেসের কেসি বেনুগোপাল এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেন স্পিকার। আজ, ৬ ঘন্টার বেশি সময় ধরে এই বিলের উপর আলোচনা হবে বলে জানা গিয়েছে।

West Bengal News LIVE: আজই সংসদে প্রশ্নপত্র ফাঁস বিরোধী বিলের আলোচনা, কাটতে পারে অচলাবস্থা
Image Credit source: PTI

Jul 28, 2026 | 9:53 AM

LIVE NEWS & UPDATES

  • 28 Jul 2026 09:53 AM (IST)

    Nilgunj Blast: নীলগঞ্জ ফাঁড়িতে বিস্ফোরণ

    • সাতসকাল ভয়াবহ বিস্ফোরণের শব্দ। কার্যত বিস্ফোরণের বিকট শব্দেই ঘুম ভাঙে এলাকার মানুষের। বাড়ি থেকে বেরিয়ে এসে তাঁরা দেখেন, গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। পরে বোঝা যায় পুলিশ ফাঁড়ি থেকেই আসছে বিস্ফোরণের শব্দ।
    • বারাসতের নীলগঞ্জ (Nilgunj, Barast) পুলিশ ফাঁড়ির ঘটনা। মজুত থাকা বাজিতে আগুন লেগেই এই বিস্ফোরণ বলে জানা গিয়েছে।
    • জানা গিয়েছে, ২-৩ দিন আগে এলাকা থেকে বাজি উদ্ধার করে ফাঁড়িতেই রাখা হয়েছিল। হঠাৎই মঙ্গলবার ভোর রাতে সেই বাজিতে আগুন লেগে যায়। তার ফলেই পরপর বিস্ফোরণ হতে পারে।
  • 28 Jul 2026 09:14 AM (IST)

    Anti Paper Leak Bill: আজ বিল নিয়ে আলোচনা সংসদে

    • টানা এক সপ্তাহের অচলাবস্থার পর আজ অবশেষে স্বাভাবিক হতে পারে সংসদ। প্রশ্ন ফাঁস রুখতে সরকারের আনা বিলের উপর মঙ্গলবার আলোচনা শুরু হতে পারে লোকসভায়।
    • মোট ৯১ টি সংশোধনী জমা দিয়েছে বিরোধীরা। অচলাবস্থা কাটাতে সোমবার দফায় দফায় বিরোধীদের সঙ্গে বৈঠক করেছেন স্পিকার ওম বিড়লা এবং সংসদ বিষয়ক মন্ত্রী।
    • আলাদা করে কংগ্রেসের কেসি বেনুগোপাল এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেন স্পিকার। ৬ ঘন্টার বেশি সময় এই বিলের উপর আলোচনা হবে।
    • অন্যদিকে রাষ্ট্র গান বন্দেমাতরমকে অবমাননায় শাস্তির সংস্থানের বিলে আলোচনা শুরু হতে পারে রাজ্যসভায়।

সোমবার বিরোধীদের দাবিতে উত্তাল হয় সংসদ। মুলতুবি হয়ে যায় অধিবেশন। এবার সেই অবস্থা কেটে যাওয়ার সম্ভাবনা। মঙ্গলবার প্রশ্নপত্র ফাঁস বিরোধী বিল নিয়ে হতে পারে আলোচনা। এদিকে, রাজ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নিটের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেবেন।

Follow Us