Woman Harassment: মাঠে নিয়ে গিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ জন

Suri Woman Harassment: জানা যাচ্ছে, সিউড়ি আদালতের সরকারি আইনজীবী জানিয়েছেন, "গত বৃহস্পতিবার সিউড়ির একটি মাঠে এক মূক ও বধির মেয়েকে তুলে নিয়ে এসে ধর্ষণ করা হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই দুজন যুবককে গ্রেফতার করেছে সিউড়ি থানার পুলিশ।

Woman Harassment: মাঠে নিয়ে গিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ জন
প্রতীকী ছবিImage Credit source: TV9 Network

| Edited By: Soumya Saha

May 26, 2024 | 7:36 PM

সিউড়ি: সিউড়িতে এক মূক ও বধির যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল। একটি মাঠে তাঁকে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনায় গ্রেফতার দু’জন। অভিযুক্তদের আদালতে তোলা হলে বিচারক তাদের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

জানা যাচ্ছে, বীরভূমের সিউড়ি আদালতের সরকারি আইনজীবী জানিয়েছেন, “গত বৃহস্পতিবার সিউড়ির একটি মাঠে এক মূক ও বধির মেয়েকে তুলে নিয়ে এসে ধর্ষণ করা হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই দুজন যুবককে গ্রেফতার করেছে সিউড়ি থানার পুলিশ। আজ দুজনকে তোলা হয়েছিল সিউরি আদালতে বিচারক সমস্ত দিক বিবেচনা করে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।”

জানা গিয়েছে, নির্যাতিতা মেয়েটির সঙ্গে ওই যুবকদের ফেসবুকে আলাপ হয়। পরবর্তী ক্ষেত্রে মেয়েটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে মেয়েটির অভিযোগ মিথ্যা বলে দাবি করছেন অভিযুক্ত পক্ষের আইনজীবী সুকুমার ঘোষ।

Follow Us