S Jaishankar: ‘স্বাধীনতার অপব্যবহার…’, লন্ডনে গিয়ে হামলার মুখে জয়শঙ্কর! কড়া বার্তা নয়াদিল্লির

S Jaishankar: সংবাদসংস্থা সূত্রে খবর, তবে তাদের এই উদ্দেশ্য়ে সফল হননি খলিস্তানপন্থীরা। কিছুক্ষণের মধ্যেই বিক্ষোভকারীদের বাধা দিয়ে এলাকাছাড়া করে লন্ডন পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যে নেট-দুনিয়া জুড়ে ভাইরাল হয়েছে একাধিক ভিডিয়ো।

S Jaishankar: স্বাধীনতার অপব্যবহার..., লন্ডনে গিয়ে হামলার মুখে জয়শঙ্কর! কড়া বার্তা নয়াদিল্লির

|

Mar 06, 2025 | 3:48 PM

লন্ডন: ব্রিটেন সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার লন্ডনে যোগ দিয়েছিলেন এক বিশেষ অনুষ্ঠানেও। আর সেখানেই ঘটে গেল বিপত্তি। লন্ডনের চ্যাথাম হাউস থেকে বেরনোর সময়েই খলিস্তানি সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। ছেঁড়া হয় ভারতের পতাকা। হামলা চালানোর চেষ্টা চলে বিদেশমন্ত্রীর উপর।

সংবাদসংস্থা সূত্রে খবর, তবে তাদের এই উদ্দেশ্য়ে সফল হননি খলিস্তানপন্থীরা। কিছুক্ষণের মধ্যেই বিক্ষোভকারীদের বাধা দিয়ে এলাকাছাড়া করে লন্ডন পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যে নেট-দুনিয়া জুড়ে ভাইরাল হয়েছে একাধিক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে, বিদেশমন্ত্রী নিজের গাড়ির দিকে এগোতেই খলিস্তানের সমর্থনে স্লোগান তোলে সেই বিক্ষোভকারীরা। এমনকি, বিদেশমন্ত্রীর গাড়ির দিকেও এগিয়ে আসার ক্রমাগত চেষ্টা চালায় তারা।

ইতিমধ্যে এই ঘটনায় মুখ খুলেছে নয়াদিল্লি। নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। শুক্রবার বিদেশমন্ত্রক তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘আমরা সেই ঘটনার কিছু ফুটেজ দেখেছি। যার মাধ্যমে এটা স্পষ্ট নিরাপত্তায় অনেকটাই গাফিলতি ছিল। সেই বিচ্ছিন্নতাবাদী মানসিকতা সম্পন্ন বিক্ষোভকারীদের এমন আচরণের তীব্র বিরোধিতা জানাই। স্বাধীনতার এমন অপব্যবহারকে ধিক্কার জানাই। আশা রাখি, আগামী দিনে এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে ব্রিটেনের সরকার।’

উল্লেখ্য়, গত ৪ঠা মার্চ ব্রিটেনে পা রেখেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী ৯ তারিখ পর্যন্ত সেই দেশেই থাকবেন তিনি। রয়েছে ঠাসা কর্মসূচিও। বাণিজ্য থেকে শিক্ষা, প্রযুক্তি-সহ একাধিক বিষয় নিয়ে সেদেশের সরকারের সঙ্গেও আলোচনায় বসবেন তিনি।

Loading...
Unable to load recommendations.
Follow Us