লন্ডন: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-র শতবর্ষ উপলক্ষে বিশ্বজুড়ে চলছে নানা কর্মসূচি। এবার লন্ডনে হতে চলেছে RSS প্রধান মোহন ভাগবতের বিশেষ অনুষ্ঠান ‘ঐক্যের উদযাপন’। রবিবার (৬ সেপ্টেম্বর) লন্ডন থেকে সরাসরি সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান।
রবিবার রাত ৮টা থেকে শুরু হবে অনুষ্ঠানটি। ভারতীয় সময় রাত ৮টা ৩০ মিনিট থেকে তা শোনা যাবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার লন্ডন থেকে হবে। দর্শক-শ্রোতাদের সুবিধার জন্য এবার নিজের পছন্দের ভাষায় মোহন ভাগবতের বক্তব্য শোনার এবং পড়ার সুযোগও থাকছে।
বক্তব্য শুনতে প্রথমে লাইভ লিঙ্কের সঙ্গে আলাদা করে দেওয়া অতিরিক্ত লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর ড্রপ-ডাউন মেনু থেকে পছন্দের ভাষা বেছে নিতে হবে। তারপর সেই ভাষাতেই বক্তব্যের অডিয়ো শোনার পাশাপাশি বক্তব্যের লিখিত পাঠ পড়া যাবে।
RSS প্রধানের বক্তব্য শুনতে নিচের লিঙ্কে ক্লিক করুন-
এখানে ক্লিক করুন-
১৯২৫ সালে ভারতের হিন্দু সভ্যতা ও সাংস্কৃতিক শিকড়কে ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)। চলতি বছর সংগঠনের শতবর্ষ। সেই উপলক্ষে দেশ-বিদেশে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে RSS। তারই অংশ হিসেবে বিদেশে মতবিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
গত এপ্রিল মাসে RSS-এর সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে ব্রিটেন, আমেরিকা ও জার্মানি সফর করেন। একাধিক বৈঠক ও আলোচনায় অংশ নেন তিনি। শিক্ষাবিদ, সাংসদ, ব্যবসায়ী, বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি এবং ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে আলোচনায় উঠে আসে সভ্যতাগত দৃষ্টিভঙ্গি, সামাজিক সংহতি এবং সমসাময়িক বিশ্বের নানা চ্যালেঞ্জের মোকাবিলার বিষয়।
এরপর নিউইয়র্ক থেকে টরন্টো এবং এবার লন্ডনে বিভিন্ন আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন মোহন ভাগবত। গত ২ সেপ্টেম্বর লন্ডনে পৌঁছেছেন তিনি। ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে তাঁর ব্রিটেন সফর। তিন শহরকে কেন্দ্র করে RSS-এর শতবর্ষের আন্তর্জাতিক কর্মসূচির শেষ পর্ব হিসেবেই এই সফরকে দেখা হচ্ছে।