Nepal Flash Flood: ওরা বেঁচে গেল! ভাইরাল হওয়া সবুজ বাড়ি যেন ‘অলৌকিক’, শেষ পর্যন্ত কী হল

Nepal Flood Viral Video: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায়, সবুজ রঙের দোতলা বাড়ির ব্যালকনিতে অসহায় অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন পরিবারের অন্তত তিন সদস্য। ঠিক সেই সময় চোখের সামনে দিয়ে প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে কাদায় ভরা জল। কিন্তু ধাক্কা খেয়েও অটুট রয়েছে বাড়িটি।

Nepal Flash Flood: ওরা বেঁচে গেল! ভাইরাল হওয়া সবুজ বাড়ি যেন অলৌকিক, শেষ পর্যন্ত কী হল
ভাইরাল হওয়া সবুজ বাড়িImage Credit source: TV9 Bangla

Aug 29, 2026 | 6:57 AM

কাঠমাণ্ডু: নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা প্রায় ৭০০-র কাছাকাছি। ৩০০-র বেশি ভারতীয়ের কোনও খোঁজ মেলেনি এখনও। গাড়ি-বাড়ি-ব্রিজ সবকিছু তাসের ঘরের মতো ভেসে গিয়েছে। নেপাল থেকে যে সব ভিডিয়ো সামনে এসেছে, তা দেখলে শিউরে উঠতে হয়। আর সেই ভয়াবহ ধ্বংসলীলার মাঝে অলৌকিকভাবে দাঁড়িয়ে রইল একটি সবুজ রঙের দোতলা বাড়ি। এ যেন মিরাকল!

জলের প্রবল তোড়েও অটুট, শেষ পর্যন্ত কী হল ওই পরিবারের

চারপাশ তছনছ করে ধেয়ে আসছে জলের প্রবল তোড়। বন্যায় সব ভেসে যাচ্ছে। বাড়ির গায়ে ধাক্কা খাচ্ছে খেলনার মতো আস্ত সব গাড়ি। কাদামাখা জলের স্রোত বাড়ির গায়ে এসে লাগছে। অথচ সবকিছুর মাঝে অক্ষত একটি সবুজ বাড়ি। বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে সদস্যরা সব দেখছেন, অথচ কিছুই করতে পারছেন না। যেন অলৌকিকভাবে বেঁচে গেল ওই পরিবার।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায়, সবুজ রঙের দোতলা বাড়ির ব্যালকনিতে অসহায় অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন পরিবারের অন্তত তিন সদস্য। ঠিক সেই সময় চোখের সামনে দিয়ে প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে কাদায় ভরা জল। কিন্তু ধাক্কা খেয়েও অটুট রয়েছে বাড়িটি।

ভিডিয়োটি ভাইরাল হতেই অনেকে উদ্বেগ প্রকাশ করেন। কী পরিণতি হল ওই পরিবারের? পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিয়ো প্রকাশ হয়। জানা যায়, পরিবারটি সম্পূর্ণ নিরাপদে রয়েছে। সদস্যদের উদ্ধার করা সম্ভব হয়েছে। একটি ভিডিয়োতে ওই পরিবারের সদস্যদের ছাদে উঠে উদ্ধারের আর্জি জানাতেও দেখা গিয়েছে। কেউ বাড়িটির নির্মাণের প্রশংসা করছেন, কেউ বলছেন একেবারে অলৌকিক ঘটনা।

Loading...
Unable to load recommendations.
Follow Us