Iran Air Strike in Pakistan: হুঁশিয়ারি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে পাল্টা হামলা পাকিস্তানের, সাত সকালে পরপর বিস্ফোরণ

Iran Air Strike in Pakistan: মঙ্গলবার আকাশপথে হামলার পর পাকিস্তান কড়া বার্তা দিয়েছিল ইরানকে। ইসলামাবাদ দাবি করে, আন্তর্জাতিক আইন ভেঙে আকাশসীমা লঙ্ঘন করেছে ইরান। এর ফল যে ইরানকে ভুগতে হবে, তা দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে দিয়েছিল পাকিস্তানের বিদেশ মন্ত্রক।

Iran Air Strike in Pakistan: হুঁশিয়ারি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে পাল্টা হামলা পাকিস্তানের, সাত সকালে পরপর বিস্ফোরণ
ইরানে হামলা পাকিস্তানেরImage Credit source: twitter

Jan 18, 2024 | 11:08 AM

ইসলামাবাদ: ইরানকে এয়ার স্ট্রাইকের জবাব আরও কড়া ভাষায় দিল পাকিস্তান। মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে জইশ আল-আদল নামে এক সন্ত্রাসবাদী সংগঠন হামলা চালায় আকাশপথে। তারপরই পাকিস্তান প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ইসলামাবাদ। ২৪ ঘণ্টার মধ্যেই সেই প্রত্যাঘাত। ইরানের সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাল পাক সেনাবাহিনী। বৃহস্পতিবারের এই হামলায় একাধিক সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। ইসলামাবাদের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এদিন সকালে ইরানের সিস্তান-ও-বালুচিস্তান প্রদেশে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। ইরানের এয়ারস্ট্রাইককে ‘অবৈধ’ বলে উল্লেখ করে পাকিস্তানের দাবি, সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ্য করেই জবাব দেওয়া হয়েছে।

পাকিস্তানের সীমান্ত ঘেঁষে থাকা সিস্তান-ও-বালুচিস্তান প্রদেশের গভর্নর জেনারেল জেনারেল জানিয়েছেন, এদিন সকালে আচমকা পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানের দক্ষিণ-পূর্নে সারাভান শহর থেকে ওই শব্দ শোনা যায়। স্থানীয় সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, বিস্ফোরণের কারণ জানার চেষ্টা করছে ইরানের প্রশাসন।

মঙ্গলবার আকাশপথে হামলার পর পাকিস্তান কড়া বার্তা দিয়েছিল ইরানকে। ইসলামাবাদ দাবি করে, আন্তর্জাতিক আইন ভেঙে আকাশসীমা লঙ্ঘন করেছে ইরান। এর ফল যে ইরানকে ভুগতে হবে, তা দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে দিয়েছিল পাকিস্তানের বিদেশ মন্ত্রক। সেই বার্তা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ইরানের সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাল পাক সেনা।

মঙ্গলবার ইরানের দিক থেকে যে বিমান হামলা হয়েছে, তাতে মিসাইলের আঘাতে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। তেহরানের পক্ষ দাবি করা হয়েছে বালোচিস্তানে জইশ আল-আদল নামে এক সন্ত্রাসবাদী গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে আকাশপথে হামলা করা হয়েছে। ঘটনার পর ইরান থেকে পাক রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়েছে। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকেও আপাতত ইসলামাবাদে পাকিস্তানে না ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

Follow Us