5 Kg LPG Cylinder Price Hike: শুধু কমার্শিয়াল সিলিন্ডারই নয়, গেরস্থালির গ্যাসের দামও বাড়ল!

LPG Price Update: যদি কারোর আগে থেকেই ১৪.২ কেজির এলপিজি কানেকশন থাকে, তাহলে ছোট গ্যাস সিলিন্ডারের সংযোগ নেওয়া যায় না। আধার কার্ড দিয়েই এই গ্যাস সিলিন্ডারের কানেকশন নেওয়া যায়। এর জন্য ঠিকানার প্রমাণ দিতে হয় না। 

5 Kg LPG Cylinder Price Hike: শুধু কমার্শিয়াল সিলিন্ডারই নয়, গেরস্থালির গ্যাসের দামও বাড়ল!
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

May 01, 2026 | 1:11 PM

কলকাতা: মাসের প্রথম দিনেই দাম বেড়েছে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder)। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ১ হাজার টাকা বেড়েছে। এই খবরে দোকানদারদের চিন্তা বাড়লেও, স্বস্তিতে ছিলেন গৃহস্থ পরিবার। তবে আমজনতার জন্যও খারাপ খবর মিলল। শুধু ১৯ কেজির এলপিজি সিলিন্ডার নয়, ৫ কেজির ছোটু এলপিজি সিলিন্ডারের (LPG Chhotu Cylinder) দামও বেড়ে গিয়েছে। নতুন দাম কত হয়েছে জানেন?

ছোটু সিলিন্ডারের দাম কত?

দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি জানিয়েছে, ৫ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৬১ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন ৮৪০ টাকা খরচ হবে ছোটু সিলিন্ডার কিনতে। 

প্রসঙ্গত, এই প্রথম নয়, গত মাসেও ছোটু সিলিন্ডারের দাম বেড়েছিল। ১ এপ্রিল ৫ কেজি সিলিন্ডারের দাম ৫১ টাকা বাড়ানো হয়েছিল। ৫ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৫৪৯ টাকা থেকে বেড়ে ৮৪০ টাকা হয়ে গিয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার ছোটু সিলিন্ডারের দাম বাড়ল।

নতুন ছোটু সিলিন্ডার নিতে কত খরচ হবে?

যদি প্রথমবার কেউ ৫ কেজির এলপিজি সিলিন্ডারের কানেকশন নিতে চান, তাহলে ২০৩১ টাকা খরচ হবে। সিলিন্ডারের দাম ও সিকিউরিটি ডিপোজিট মিলিয়ে এই খরচ ধার্য করা হয়েছে। আগে এই খরচ ছিল ১৫০০ টাকা। এখন ৫৩১ টাকা বেশি দিতে হচ্ছে।

কারা ছোটু সিলিন্ডারের কানেকশন নিতে পারবেন?

প্রসঙ্গত, এই সিলিন্ডার মূলত পরিযায়ী শ্রমিক, পড়ুয়াদের জন্য আনা। যদি কারোর আগে থেকেই ১৪.২ কেজির এলপিজি কানেকশন থাকে, তাহলে ছোট গ্যাস সিলিন্ডারের সংযোগ নেওয়া যায় না। আধার কার্ড দিয়েই এই গ্যাস সিলিন্ডারের কানেকশন নেওয়া যায়। এর জন্য ঠিকানার প্রমাণ দিতে হয় না।

Follow Us