Aadhaar Card Free Update: ৩১ ডিসেম্বর লাস্ট ডেট, Aadhaar Card-এ এই আপডেট করাতে পারবেন ফ্রি-তে

Aadhaar update deadline: ইউআইডিএআই জানিয়েছে, আধারের গ্রাহকদের ইমেইল আইডি আপডেট করাতে ৭৫ টাকা করে লাগে। তবে আগামী ছয় মাসের জন্য অর্থাৎ চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই আপডেট করতে কোনও টাকা লাগবে না।

Aadhaar Card Free Update: ৩১ ডিসেম্বর লাস্ট ডেট, Aadhaar Card-এ এই আপডেট করাতে পারবেন ফ্রি-তে
ফাইল চিত্র।Image Credit source: X

|

Jun 24, 2026 | 2:41 PM

নয়া দিল্লি: আধার কার্ড (Aadhaar Card) নিয়ে বড় আপডেট। জুলাই মাস থেকে আধার কার্ড আপডেটের নিয়মে বদল আনল ইউআইডিএআই। আধারের নিয়ামক সংস্থার এই সিদ্ধান্তে বিরাট সুবিধা হবে গ্রাহকদের। কী সেই আপডেট, জেনে নিন-

আধারের নিয়ামক সংস্থা ইউআইডিএআই (UIDAI) জানিয়েছে, আগামী ছয় মাসের জন্য আধারের আপডেট করা যাবে নিখরচায়। যারা আধার কার্ডে ইমেইল আইডি আপডেট করাতে চান, তারা ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে আপডেট করালে, কোনও টাকা লাগবে না। এমনিতে আধার কার্ডে ইমেই আইডি আপডেট করতে ৭৫ টাকা লাগে।

ইউআইডিএআই জানিয়েছে, আধারের গ্রাহকদের ইমেইল আইডি আপডেট করাতে ৭৫ টাকা করে লাগে। তবে আগামী ছয় মাসের জন্য অর্থাৎ চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই আপডেট করতে কোনও টাকা লাগবে না।

তবে এই পরিষেবা শুধুমাত্র আধার মোবাইল অ্যাপের মাধ্যমেই করা হবে। অন্য কোথাও থেকে করলে, তার জন্য স্ট্যান্ডার্ড ফি লাগবে।  যারা এখনও আধার কার্ডের সঙ্গে ইমেইল আইডি লিঙ্ক করাননি, বা পুরনো ইমেইল আইডি বদলাতে চান, তাহলে এই সময়ের মধ্যে আপডেট করলে, কোনও ফি লাগবে না।

ইমেইল আইডি কীভাবে আপডেট করবেন?

  • ইউআইডিএআই-র ওয়েবসাইটে গিয়ে ‘মাই আধার’ (My Aadhaar) অপশনে ক্লিক করতে হবে।
  • এরপরে ভেরিফাই ইমেইল/মোবাইল নম্বর অপশনে ক্লিক করতে হবে।
  • এবার ভেরিফাই ইমেইল অ্যাড্রেস অপশনটি সিলেক্ট করে নিজের আধার নম্বর, ইমেইল অ্যাড্রেস ও ক্যাপচা কোড বসাতে হবে।
  • সাবমিট করলে ইমেইল আইডি-তে ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে সাবমিট করলেই আধার অথেনটিকেশন হয়ে যাবে।
Follow Us