Aadhaar mobile number update: বিভিন্ন আর্থিক ভাতা, যেমন অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রেও বাধ্যতামূলক করা হয়েছে ডিবিটি লিঙ্ক। আবার ডিবিটি লিঙ্ক করার জন্য আধার আপডেট থাকা দরকার। আধার সংক্রান্ত কাজে ওটিপি (OTP) পাওয়ার জন্য সঠিক ফোন নম্বর থাকা জরুরি। আধার কার্ডের সঙ্গে নিজের ফোন নম্বর লিঙ্ক করবেন কী করে?
নয়া দিল্লি: যে কোনও গুরুত্বপূর্ণ কাজে প্রয়োজন পড়ে আধার কার্ডের (AADHAAR CARD)। আবার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড (Aadhaar-PAN Link) লিঙ্ক করাও বাধ্যতামূলক করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ নথিগুলি না থাকলে, আর্থিক সহায়তা থেকে বিভিন্ন দরকারি কাজ আটকে যেতে পারে। আয়কর জমা দিতেও সমস্যা হতে পারে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতেও ঝামেলার মুখে পড়তে হয়। বিভিন্ন আর্থিক ভাতা, যেমন অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রেও বাধ্যতামূলক করা হয়েছে ডিবিটি লিঙ্ক। আবার ডিবিটি লিঙ্ক করার জন্য আধার আপডেট থাকা দরকার। আধার সংক্রান্ত কাজে ওটিপি (OTP) পাওয়ার জন্য সঠিক ফোন নম্বর থাকা জরুরি। আধার কার্ডের সঙ্গে নিজের ফোন নম্বর লিঙ্ক করবেন কী করে?
আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে-
প্রথমেই আধার অ্যাপে লগ ইন করতে হবে।
এরপর হোমপেজে আপডেট আধার ডিটেইল অপশনে ক্লিক করতে হবে।
এর পরের ধাপে আপডেট মোবাইল নম্বর অপশনে ক্লিক করুন।
এখানে নিজের মোবাইল নম্বর বসান।
এরপরে অথেনটিকেশন প্রসেস কমপ্লিট করুন।
তারপরে পেমেন্ট সেকশনে যান এবং পেমেন্ট করে সাবমিট অপশনে ক্লিক করতেই আপডেট হয়ে যাবে।
প্যান কার্ডে ফোন নম্বর আপডেট করবেন কী করে?
প্যান কার্ডে মোবাইল নম্বর আপডেট করার জন্য প্রথমে এনএসডিএল (NSDL) বা ইউটিআইআইটিএসএল (UTIITSL)-এ ক্লিক করতে হবে।
সেখানে চেঞ্জ/কারেকশন অপশনে ক্লিক করতে হবে।
এরপরে বেসিক ডিটেইল অর্থাৎ প্যান নম্বর, নাম, জন্মতারিখ ও ইমেইল আইডি বসাতে হবে।
১৫ ডিজিটের একটি টোকেন নম্বর তৈরি হবে, সেটি বসাতে হবে।
পরের ধাপে আপনি যে ডিটেইল বদলাতে চান, অর্থাৎ ফোন নম্বর তা সিলেক্ট করুন এবং ঠিকানার প্রমাণপত্র, জন্ম প্রমাণপত্র ও ছবি ডকুমেন্ট আপলোড করুন।
এবার ফি পেমেন্ট করুন। পেমেন্ট হয়ে গেলে অ্যাকনলেজমেন্ট স্লিপ তৈরি হবে। এই নম্বর দিয়ে ট্র্যাক করা যাবে যে আপনার ফোন নম্বর আপডেট আছে কি না।