Annapurna Yojana: অগাস্টে কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা? আর কতদিন আবেদন করতে পারবেন, জেনে নিন

Annapurna Yojana August Payment: জুলাই মাসে এক কোটিরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হয়েছে। তবে যাচাইয়ের পর প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। তবে সরকার আশ্বাস দিয়েছে, যোগ্য কোনও মহিলা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। যাঁরা প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করবেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি তৃতীয় কিস্তির ৩ হাজার টাকা পাঠানো হবে।

Annapurna Yojana: অগাস্টে কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা? আর কতদিন আবেদন করতে পারবেন, জেনে নিন
প্রতীকী ছবিImage Credit source: Chatgpt

Jul 24, 2026 | 5:20 PM

কলকাতা: জুন মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা। জুলাই মাসেও প্রায় এক কোটির বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। অগাস্টেও তৃতীয় কিস্তির টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন বহু মহিলা। কারা এই টাকা পাবেন, কারা বাদ পড়বে, সেই নিয়ে জল্পনা বাড়ছে। রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধুমাত্র যোগ্য আবেদনকারীদেরই তৃতীয় কিস্তির টাকা দেওয়া হবে। সরকারি সূত্রে খবর, রাজ্যজুড়ে এখনও আবেদনকারীদের নথি যাচাইয়ের কাজ চলছে। অঙ্গনওয়াড়ি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারীদের নথি মিলিয়ে দেখছেন। বিশেষ করে যাঁরা এখনও পর্যন্ত কোনও কিস্তির টাকা (Annapurna Yojana Payment) পাননি বা যাঁদের আবেদনের ক্ষেত্রে অতিরিক্ত যাচাই প্রয়োজন, তাঁদের নথি পুনরায় পরীক্ষা করা হচ্ছে। তবে, অগাস্টে কারা তিন হাজার টাকা পাবেন না জানেন?

প্রশাসনের দাবি, অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana Status) যাঁদের স্ট্যাটাস বর্তমানে আনডার ইনকোয়ারি বা রিজেক্টেড দেখাচ্ছে, তাঁদের অনেকেরই নথি ফের যাচাই করা হচ্ছে। যাচাইয়ে সবকিছু ঠিক থাকলে আবেদনকারীর স্ট্যাটাস আপডেট করা হবে এবং এরপরই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

অগস্টে কারা ৩ হাজার টাকা পাবেন?

জুলাই মাসে এক কোটিরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হয়েছে। তবে যাচাইয়ের পর প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। তবে সরকার আশ্বাস দিয়েছে, যোগ্য কোনও মহিলা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। যাঁরা প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করবেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি তৃতীয় কিস্তির ৩ হাজার টাকা পাঠানো হবে।

অন্যদিকে, যাঁরা নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারবেন না বা যাঁদের নথিতে ভুল থাকবে, তাঁরা এই কিস্তির টাকা পাবেন না। অর্থাৎ ভেরিফিকেশনের পরও যদি দেখেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বা আপনার স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছে, তাহলে বুঝতে হবে অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না।

অগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ

অন্নপূর্ণা যোজনায় আবেদন গ্রহণ শুরু হয়েছে জুন মাস থেকে। আবেদনের সময়সীমা ৯০ দিন। অর্থাৎ, অগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, ৩০ অগস্ট পর্যন্ত নথি যাচাইয়ের কাজ চলবে।

কীভাবে দেখবেন অন্নপূর্ণার স্ট্যাটাস?

আবেদনকারীরা সোশ্যাল সিকিউরিটি পোর্টালে গিয়ে নিজেদের আবেদনের বর্তমান স্ট্যাটাস দেখতে পারবেন।

স্ট্যাটাস দেখার জন্য আবেদনকারীর নাম, আধার নম্বর, মোবাইল নম্বর দিতে হবে। মোবাইলে আসা ওটিপি দিয়ে লগ-ইন করলেই স্ট্যাটাস দেখা যাবে। কোন স্ট্যাটাসের কী অর্থ?

  • আনডার ইনকোয়ারি : এখনও নথি যাচাই চলছে
  • আনডার প্রসেসিং : প্রক্রিয়ার মধ্যে রয়েছে
  • পেমেন্ট প্রসেসিং : আবেদন অনুমোদিত হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার টাকা।
  • রিজেক্টেড: নথিতে সমস্যা রয়েছে। তাই আবেদন গৃহীত হয়নি। টাকা ঢুকবে না অ্যাকাউন্টে

কোথায় যোগাযোগ করবেন?

আবেদন সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার একটি বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছে।

  • হেল্পলাইন নম্বর:৮২৮২০৮২৮২০
  • সময়: সোমবার থেকে শনিবার (সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা)

সরকারের দাবি, অন্নপূর্ণা যোজনার জন্য একটি পৃথক ওয়েবসাইটও চালু হয়েছে, যেখানে গ্রাম পঞ্চায়েত ও ব্লকভিত্তিক অনুমোদিত উপভোক্তাদের তালিকা দেখা যাবে। রাজ্য সরকারের আবেদন, সমস্ত আবেদনকারী যেন দ্রুত নথি যাচাইয়ের কাজ সম্পূর্ণ করেন এবং নিয়মিত নিজেদের আবেদন স্ট্যাটাস চেক করেন।

Follow Us