Apple Mobile Phones: বড় ঘোষণা অ্যাপল সিইও কুকের, এখন আরও স্মার্ট এআই SIRI!

Apple New Update 2026: ২০১১ সাল থেকে অ্যাপলের সিইও পদে রয়েছেন টিম কুক। এই WWDC অনুষ্ঠানই ছিল তাঁর শেষ অনুষ্ঠান। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে এই পদ ছাড়বেন টিম। তবে তিনি সিরি-কে নিয়ে যা যা ঘোষণা করেছেন, সেগুলো দর্শককে আরও সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

| Edited By: Moumita Das

Jun 10, 2026 | 7:41 PM

1 / 8
অ্যাপেলের WWDC 2026 মঞ্চে উন্মোচিত হল নতুন SIRI AI। বহু প্রতীক্ষিত এই আপডেটের মাধ্যমে Siri এখন আরও স্মার্ট, দ্রুততর ও কার্যকর। ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ সহজ করতে অ্যাপল এবার জোর দিল বাস্তবমুখী AI-এর ব্যবহার ও ব্যাক্তিগত গোপনীয়তার উপর। (Credit - Getty Images)

2 / 8
২০১১ সালে শুরু হওয়া SIRI দীর্ঘদিন ধরে সমালোচনার কেন্দ্রে ছিল। নতুন সংস্করণে SIRI এখন আরও সহজভাবে কথোপকথন করবে, বিভিন্ন অ্যাপ ও ডিভাইসের মধ্যে কাজ করতে পারবে ও আরও ভালোভাবে কথা বুঝতে পারবে। এখন বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করতে পারবে। (Credit - Getty Images)

3 / 8
এই WWDC ছিল অ্যাপলের সিইও হিসেবে টিম কুকের শেষ অনুষ্ঠান। সেপ্টেম্বর মাসে তিনি দায়িত্ব দেবেন জন টার্নাসকে। এই অনুষ্ঠানে টিম কুককে অনেকক্ষন ধরে সন্মান জানানো হয়। (Credit - Getty Images)

4 / 8
অ্যাপল বলেছে, তাদের এই AI প্রযুক্তির সবথেকে বড় শক্তি হল গোপনীয়তা বা প্রাইভেসি। ব্যবহারকারীর তথ্য নিরাপদ রাখতে বেশিরভাগ কাজ ডিভাইসের মধ্যেই করা যাবে, যাতে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে। (Credit - Getty Images)

5 / 8
ক্যামেরার সঙ্গে যুক্ত করে SIRI-কে দিয়ে কোনও খাবার, জিনিস বা পণ্যের সম্পর্কে কোনও তথ্য জানতে পারবেন ব্যবহারকারীরা। যে কাজ করতে পারে গুগল লেন্স, সেই কাজ এবার SIRI-তেও করা যাবে। (Credit - Getty Images)

6 / 8
নতুন SIRI এখন কোনও পার্টির জন্য মেনু তৈরী করা, রেসিপি খোঁজা, মেসেজ থেকে কোনও তথ্য বের করা ও বন্ধুদের ইনভাইট পাঠানোর মতো কাজ করতে পারবে খুব সহজেই। (Credit - Getty Images)

7 / 8
অ্যাপল তাদের ছবি এডিটের AI টুলেও পরিবর্তন এনেছে। এখন ছবি তোলার পর ফ্রেম পরিবর্তন করা যাবে, ফলে ছবিকে আরও সুন্দরভাবে সাজানো যাবে। (Credit - Getty Images)

8 / 8
AI দুনিয়ায় প্রতিযোগিতা বাড়লেও অ্যাপল বলছে, তাদের লক্ষ্য শুধু নতুন প্রযুক্তি দেখানো নয়। তারা এমন AI তৈরি করতে চায় যা সাধারণ মানুষের জীবনকে আরও সহজ করে তুলবে।

Follow Us