Annapurna Yojana Aadhaar Linked Bank Account: অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন? কোন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে, বুঝবেন কীভাবে

Aadhaar Bank Account Link: অনেক সময়ই দেখা যায় যে পুরনো কোনও ব্যাঙ্ক অ্য়াকাউন্ট, যার সঙ্গে আধার লিঙ্ক করা আছে, সেটি আর ব্যবহার করা হয় না। এক্ষেত্রে নতুন অ্য়াকাউন্ট বা যে অ্যাকাউন্টটি ব্যবহার করা হচ্ছে, তার সঙ্গে লিঙ্ক করাতে হবে।

Annapurna Yojana Aadhaar Linked Bank Account: অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন? কোন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে, বুঝবেন কীভাবে
প্রতীকী চিত্র।Image Credit source: Gemini AI

|

Jun 05, 2026 | 3:00 PM

নয়া দিল্লি: আর্থিক প্রকল্পের সুবিধা থেকে শুরু করে দরকারি কোনও কাজ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Bank Account) সঙ্গে আধার কার্ডের  (Aadhaar Card) লিঙ্ক থাকা বাধ্যতামূলক। রাজ্যে সদ্য চালু হওয়া অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) জন্যও ডিবিটি লিঙ্ক এবং আধার সংযুক্ত করা অ্যাকাউন্টের নম্বর দিতে হচ্ছে উপভোক্তাদের। তবে যাদের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তাদের অনেকেই এই সমস্যায় পড়েন যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা আছে। কীভাবে বুঝবেন কোন অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে আধার কার্ড?

এলপিজি ভর্তুকি বা পেনশন কিংবা অন্য আর্থিক প্রকল্পের সুবিধা এখন ডিবিটি ট্রান্সফারের মাধ্যমেই দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের সমস্ত আর্থিক প্রকল্পের সুবিধাও ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয়। তাই সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনটি, তা জানা দরকার। সহজেই অনলাইনে ব্যাঙ্ক ম্যাপিং স্টেটাস দেখা যায়।

কোন ব্যাঙ্কে আধার লিঙ্ক করা আছে, কীভাবে দেখবেন?

  • এর জন্য প্রথমে আধার বা UIDAI-র পোর্টাল বা আধার অ্যাপ খুলতে হবে।
  • তারপর  আধার নম্বর ও মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশন করতে হবে
  • এবার ব্যাঙ্ক ম্য়াপিং স্টেটাস খুলতে হবে। এখানেই দেখা যায় যে আধার সিডিং বা ব্যাঙ্ক লিঙ্ক স্টেটাস দেখা যায়।
  • অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে গেলে দেখা যাবে যে কোন ব্য়াঙ্কের সঙ্গে আধার নম্বর লিঙ্ক আছে।

পুরনো অ্যাকাউন্ট লিঙ্ক থাকলে কী করবেন?

অনেক সময়ই দেখা যায় যে পুরনো কোনও ব্যাঙ্ক অ্য়াকাউন্ট, যার সঙ্গে আধার লিঙ্ক করা আছে, সেটি আর ব্যবহার করা হয় না। এক্ষেত্রে নতুন অ্য়াকাউন্ট বা যে অ্যাকাউন্টটি ব্যবহার করা হচ্ছে, তার সঙ্গে লিঙ্ক করাতে হবে।

কীভাবে লিঙ্ক করাবেন নতুন অ্যাকাউন্টের সঙ্গে? 

বর্তমানে অধিকাংশ ব্যাঙ্ক-ই ডিজিটাল পরিষেবা দেয় আধার লিঙ্ক করার জন্য।  ইন্টারনেট ব্যাঙ্কিং পোর্টাল থেকে বা মোবাইল ব্যাঙ্কিং অ্য়াপ্লিকেশন বা ব্যাঙ্কের কাস্টোমার সার্ভিসের মাধ্যমে এই সিডিং বদলানো যায়।

এর জন্য প্রথমে-

  • ব্যাঙ্কের অনলাইন পোর্টাল বা মোবাইল অ্যাপে লগ ইন করতে হবে।
  • এবার প্রোফাইল বা সার্ভিস ম্যানেজমেন্ট সেকশনে যেতে হবে।
  • সেখানে আধার আপডেট বা আধার সিডিং অপশনে ক্লিক করতে হবে।
  • এবার আধার নম্বর বসাতে হবে।
  • ওটিপি দিয়ে ভেরিফিকেশন করতে হবে।
  • এরপরে রিকোয়েস্ট সাবমিট করলেই আধার ম্যাপিং হয়ে যাবে।
Follow Us