ATM Cash Loading Cost: বাড়তে পারে এটিএমে টাকা তোলার চার্জ, ব্যাঙ্কগুলোর দ্বারস্থ ক্যাশ লজিস্টিকস সংস্থা!

ATM Charge Surge: যদিও ফি বাড়ানোর এই দাবিকে ব্যাঙ্কিং খাতে মতবিরোধ তৈরী করেছে। যেসব বড় ব্যাঙ্কের অনেক বেশি সংখ্যক এটিএম রয়েছে, তাদের গ্রাহকরা অন্য ব্যাঙ্কের এটিএম মেশিন ব্যবহার করলে চার্জ নিয়ে এই বাড়তি খরচ অনেকটাই সামাল দিতে পারে। তবে ছোট ব্যাঙ্ক ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো এক্ষেত্রে বেশি চাপে রয়েছে।

ATM Cash Loading Cost: বাড়তে পারে এটিএমে টাকা তোলার চার্জ, ব্যাঙ্কগুলোর দ্বারস্থ ক্যাশ লজিস্টিকস সংস্থা!
ATM Interchange Charges May Rise as Cash Logistics Firms Seek Fee Hike.Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

May 27, 2026 | 6:40 PM

কলকাতা : এটিএম-এ (ATM) টাকা ভরার কোম্পানিগুলো তাদের অপারেটিং কস্ট (Operating Cost) কমাতে এবার ব্যাঙ্কগুলোর দ্বারস্থ হয়েছে। সম্প্রতি দেখা গিয়েছে, তাদের এই অপারেটিং কস্ট বড্ড বেশি। এই দাম অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে তারা ব্যাঙ্কগুলোর কাছে বিশেষ সুবিধের দাবি জানিয়েছে। এই কোম্পানিগুলো জানিয়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধি, কর্মীদের বেতন এবং কমপ্লায়েন্স খরচ (Compliance Cost) বাড়ার কারণে এই কোম্পানিগুলোর খরচ ভবিষ্যতে প্রায় ১৫ থেকে ২০ শতাংশ বেড়ে যেতে পারে। এর ফলে এটিএম ইন্টারচেঞ্জ চার্জ (ATM Interchange) বাড়ানো হতে পারে।

কি এই এটিএম ইন্টারচেঞ্জ?
যখন একজন গ্রাহক X ব্যাঙ্কের গ্রাহক হয়ে অন্য Y ব্যাঙ্কের এটিএম ব্যবহার করেন, তখন এক (X) ব্যাঙ্ক অন্য ব্যাঙ্ককে (Y) যে টাকা দেয়, তাকে বলে ইন্টারচেঞ্জ।

লজিস্টিকস থেকে প্রস্তাব দিয়েছে, এটিএম এ টাকা ভরার জন্য একটি নির্দিষ্ট সময়সূচির বদলে, স্রেফ চাহিদার জন্য টাকা তোলার একটি নতুন মডেল চালু করার কথা বলেছে। এর লক্ষ্য হলো, শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী এটিএম-এ পরিষেবা দিয়ে জ্বালানি খরচ কমানো। যদিও কোম্পানিগুলো স্বীকার করেছে যে, শুধু কাজের দক্ষতা বাড়িয়ে এই বাড়তি খরচ সামাল দেওয়া সম্ভব নয়। তাই তারা ক্যাশ পরিষেবাকে দীর্ঘ মেয়াদে টিকিয়ে রাখতে ‘ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্য়াসোসিয়েশন’- এর সাথে একটি নতুন মূল্য নির্ধারণ করে চুক্তি করার দাবি জানাচ্ছে।

যদিও ফি বাড়ানোর এই দাবিকে ব্যাঙ্কিং খাতে মতবিরোধ তৈরী করেছে। যেসব বড় ব্যাঙ্কের অনেক বেশি সংখ্যক এটিএম রয়েছে, তাদের গ্রাহকরা অন্য ব্যাঙ্কের এটিএম মেশিন ব্যবহার করলে চার্জ নিয়ে এই বাড়তি খরচ অনেকটাই সামাল দিতে পারে। তবে ছোট ব্যাঙ্ক ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো এক্ষেত্রে বেশি চাপে রয়েছে। তারা নিজেদের এটিএম থেকে যা আয় করে, তার থেকে বেশি টাকা অন্য ব্যাঙ্কগুলোকে ফি হিসেবে দিয়ে দেয়। তবে এই বিষয়ে আরও একটি অসুবিধে রয়েছে। চার্জ বেড়ে গেলে সাধারণ গ্রাহকরা ডিজিটাল পেমেন্টের দিকে বেশি ঝুঁকে পড়তে পারেন, যা ক্যাশ পরিষেবা আরও কমিয়ে দিতে পারে। এই মুহূর্তে সবার নজর রয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্য়াসোসিয়েশন-এর নজরের দিকে। লজিস্টিকস কোম্পানিগুলো এমন একটি ফি-র মডেল চাইছে যা মুদ্রাস্ফীতির দিকগুলো খেয়াল রাখবে। তবে আদৌ এই মডেল ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্য়াসোসিয়েশন মানবে কি না, সেই দিকেই নজর রয়েছে লজিস্টিকস কোম্পানিগুলোর।

Follow Us