Auto LPG Price Hike: ২০ টাকার ভাড়া আজ থেকেই ২৫ টাকা! অটো এলপিজির দাম বাড়তেই মধ্যবিত্তের উপরে কোপ

Fuel Prices impact on Middle Class: আগেই বিভিন্ন রুটে ৩ টাকা থেকে ৫ টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছিল। ভোট মিটতেই আবার মূল্যবৃদ্ধির কোপ। লিটার প্রতি অটো এলপিজির দাম ৬ টাকা ৪৪ পয়সা বেড়ে লিটার প্রতি ৮৯.৪০ টাকা হল। তাহলে কি আবার অটো ভাড়া বাড়বে?

Auto LPG Price Hike: ২০ টাকার ভাড়া আজ থেকেই ২৫ টাকা! অটো এলপিজির দাম বাড়তেই মধ্যবিত্তের উপরে কোপ
অটো ভাড়াও বেড়ে যাবে এবার?Image Credit source: PTI

|

May 01, 2026 | 9:04 AM

কলকাতা: নতুন মাস পড়তে না পড়তেই মূল্যবৃদ্ধির কোপ। একদিকে যেমন বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে, তেমনই অটোয় ব্যবহৃত এলপিজির দাম (Auto LPG Price Hike)-ও বাড়ল। লিটার প্রতি অটো এলপিজির দাম ৬ টাকা ৪৪ পয়সা বাড়ল। এখন অটো এলপিজির নতুন দাম হল লিটার প্রতি ৮৯.৪০ টাকা। অটোর জ্বালানির দাম বাড়ায়, অটো ভাড়াও ফের একবার বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

কত দাম বাড়ল?

ইরান-আমেরিকা যুদ্ধ শুরুর আগে অটো ব্যবহৃত এলপিজির দাম ছিল লিটার প্রতি ৫২ টাকা। সংঘাতের জেরে বিশ্ববাজারে তেল ও জ্বালানির ঘাটতে দেখা দেওয়ার পরই ভারতেও জ্বালানির দাম বাড়তে শুরু করে। এক মাস আগেই রাস্তার ধারের পেট্রোল পাম্পগুলিতে কয়েক কিলোমিটার দীর্ঘ অটোর লাইন দেখা গিয়েছিল। জ্বালানি না পাওয়ার আশঙ্কায় আগেভাগেই লাইন দিয়েছিলেন তারা।

সেই সময় জ্বালানির দাম বাড়ায়, অটো ভাড়াও বাড়ানো হয়। বিভিন্ন রুটে ৩ টাকা থেকে ৫ টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছিল। ভোট মিটতেই আবার মূল্যবৃদ্ধির কোপ। লিটার প্রতি অটো এলপিজির দাম ৬ টাকা ৪৪ পয়সা বেড়ে লিটার প্রতি ৮৯.৪০ টাকা হল। তাহলে কি আবার অটো ভাড়া বাড়বে?

কী বলছেন অটো চালকরা?

উল্টোডাঙা রুটের এক অটোচালক বলেন, “ভাড়া বাড়ানোর কথা আপাতত ভাবছি না। তবে গ্য়াসের দাম কমলে আমাদের সুবিধা হত, আমরা তো দিন আনা-দিন খাওয়া মানুষ”। আরেক অটোচালক বলেন, “ইতিমধ্যেই ভাড়া বেড়ে গিয়েছে। ২৫ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। আগে ২০ টাকা ভাড়া ছিল। আমরা বাধ্য হয়েছি। ভাড়া আরও বাড়ানো দরকার।”

কী বলছেন রাজনীতিবিদরা?

তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “ভোট মিটতেই গ্যাসের দাম বেড়েছে। খাবারের জোগান, নিত্যদিন গুজরান, জীবনযাপন-সব ক্ষেত্রে কষ্ট হবে। দেশের অবস্থা ভালো নয়। ২০২৯ সালে মোদী-মুক্ত ভারত না হলে, মানুষের কষ্টের সুরাহা হবে না।”

Follow Us