
নয়া দিল্লি: শুরু হচ্ছে আরও একটা নতুন মাস। ১ জুলাই থেকে একাধিক নিয়মে বদল আসছে। এদিকে, রিজার্ভ ব্যাঙ্কও ছুটির তালিকা প্রকাশ করল। প্রত্যেক মাসেই ব্যাঙ্কের ছুটির তালিকা (Bank Holiday 2026) প্রকাশ করে RBI। আগামী মাসে দেশজুড়ে মোট ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে চারটি রবিবার, দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং বিভিন্ন উৎসব উপলক্ষে আরও ছয় দিনের ছুটি। তবে এই অতিরিক্ত ছুটিগুলি সব রাজ্যে একসঙ্গে কার্যকর হবে না। উৎসব উপলক্ষে সংশ্লিষ্ট রাজ্য বা শহরেই শুধুমাত্র ব্যাঙ্ক বন্ধ থাকবে।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) নিয়ম অনুযায়ী, প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার সরকারি ও বেসরকারি, সব ব্যাঙ্কের শাখাই বন্ধ থাকে। জুলাই মাসে এই দুই দিন হল
১১ জুলাই – দ্বিতীয় শনিবার
২৫ জুলাই – চতুর্থ শনিবার
জুলাই মাসে চারটি রবিবার। সাপ্তাহিক ছুটির দিনগুলি দেখে নিন
এই চার দিন দেশজুড়ে সব ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।
ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইনে ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে। যেমন ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, UPI, NEFT, RTGS (নির্ধারিত সময় অনুযায়ী) এবং ATM পরিষেবা স্বাভাবিকভাবেই চালু থাকবে। ফলে টাকা পাঠানো, বিল পরিশোধ, ব্যালান্স দেখা বা ATM থেকে টাকা তোলার মতো পরিষেবায় কোনও সমস্যা হবে না।
চেক জমা দেওয়া, ডিমান্ড ড্রাফট তৈরি, KYC আপডেট, লকার সংক্রান্ত কাজ বা অন্য কোনও জরুরি ব্যাঙ্কিং পরিষেবা নেওয়ার পরিকল্পনা থাকলে ছুটির দিনগুলি মাথায় রেখে আগেভাগেই কাজ সেরে ফেলুন। তাতে ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে ভোগান্তিতে পড়তে হবে না।