LPG Cylinder: গৃহস্থের জন্য দারুণ খবর! গ্যাস ফুরোলেই এবার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন নতুন LPG সিলিন্ডার

Bharatgas Lite ZIP: ভারত গ্যাসের লাইট কম্পোজিট সিলিন্ডারের উপরে ভিত্তি করেই এই হালকা ওজনের গ্যাস সিলিন্ডার আনা হয়েছে। কোম্পানির দাবি, এই সিলিন্ডার ব্যবহার করা অনেক সহজ হবে। এতে কোনও জং বা মরচে ধরবে না। যাবতীয় সুরক্ষা ব্যবস্থার পাশাপাশি সবথেকে বড় যে সুবিধা থাকবে, তা হল- দৃশ্যমান গ্যাস লেভেল ইন্ডিকেটর।

LPG Cylinder: গৃহস্থের জন্য দারুণ খবর! গ্যাস ফুরোলেই এবার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন নতুন LPG সিলিন্ডার
বাজারে এল নতুন গ্যাস সিলিন্ডার।Image Credit source: PTI

|

Jul 19, 2026 | 1:45 PM

নয়া দিল্লি: বড় খবর। এবার চাইলেই সঙ্গে সঙ্গে পাওয়া যাবে এলপিজি সিলিন্ডার। পাওয়া যাবে এক্সপ্রেস ডেলিভারিও। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) আনল নতুন এলপিজি পরিষেবা, এর নাম ভারতগ্যাস লাইট জ়িপ (Bharatgas Lite ZIP)। 

ভারত গ্যাসের লাইট কম্পোজিট সিলিন্ডারের উপরে ভিত্তি করেই এই হালকা ওজনের গ্যাস সিলিন্ডার আনা হয়েছে। কোম্পানির দাবি, এই সিলিন্ডার ব্যবহার করা অনেক সহজ হবে। এতে কোনও জং বা মরচে ধরবে না। যাবতীয় সুরক্ষা ব্যবস্থার পাশাপাশি সবথেকে বড় যে সুবিধা থাকবে, তা হল- দৃশ্যমান গ্যাস লেভেল ইন্ডিকেটর ( Visible Gas Level Indicator)। অর্থাৎ সিলিন্ডারে গ্যাস কতটা পড়ে আছে, তা দেখা যাবে বাইরে থেকেই।

ভারত গ্যাসের তরফে জানানো হয়েছে, ভারতগ্যাস লাইট জ়িপ প্রথমে মুম্বইতে চালু করা হয়েছে। আগামী ১৫ অগস্টের মধ্যে ২৪টি রাজ্যের ১০০টি শহরে এই পরিষেবা চালু করা হবে।

সম্প্রতি হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড-ও সুইগি ইন্সটামার্টের সঙ্গে হাত মিলিয়ে কুইক কমার্স অ্যাপে এলপিজি সিলিন্ডার ডেলিভারি শুরু করেছে। অর্থাৎ এবার সুইগি ইন্সটামার্ট থেকে গ্যাস সিলিন্ডার অর্ডার করলে, তা ৫-১০ মিনিটেই ডেলিভার হয়ে যাবে। ১০ কেজির কম্পোজিট সিলিন্ডার এবং ৫ কেজির মেটাল সিলিন্ডার ডেলিভারি করা হবে।

মূলত যারা চাকরি করেন বা পড়াশোনা করেন, কিংবা পরিযায়ী শ্রমিক, তাদের এই এলপিজি সিলিন্ডারে বিশেষ সুবিধা হবে। এছাড়া ছোট পরিবারগুলির ক্ষেত্রেও কম ওজনের এই সিলিন্ডার ব্যবহার করা সহজ হবে। এর জন্য নতুন করে কানেকশন নেওয়ার প্রয়োজনও নেই। পরিচয়পত্র ও ঠিকানা দিয়েই সিলিন্ডার নেওয়া যাবে। নতুন সিলিন্ডার অর্ডার করলে, ডেলিভারির সময়ই ফাঁকা সিলিন্ডার নিয়ে যাবেন ডেলিভারি পার্টনাররা।

Follow Us