Electricity Bill Hike: শুধু পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নয়, এবার বাড়তে পারে আপনার ইলেকট্রিসিটি বিলও!

Electricity Price Rise India: সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথারিটির তরফে ফিক্সড মান্থলি ইলেকট্রিসিটি চার্জ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। যদি এই প্রস্তাব গৃহীত হয়, তাহলে বিদ্যুতের দাম অনেকটাই বৃদ্ধি পাবে। অল্প বিদ্যুৎ খরচ হলেও, বেশি বিল দিতে হবে।  

Electricity Bill Hike: শুধু পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নয়, এবার বাড়তে পারে আপনার ইলেকট্রিসিটি বিলও!
বিদ্যুতের খরচ বাড়বে এবার?Image Credit source: Pexels

|

May 18, 2026 | 9:31 AM

নয়া দিল্লি: জ্বালানি সঙ্কটের জের। মূল্যবৃদ্ধির কোপ পড়ছে একের পর এক জিনিসে। পেট্রোল-ডিজেলের দাম ইতিমধ্যেই বেড়েছে। সিএনজি-র দামও বেড়েছে। এবার মধ্যবিত্তের উপরে আরেক কোপ পড়তে চলেছে। আপনার ইলেকট্রিসিটি বিল (Electricity Bill)-ও চড়া আসতে পারে।

সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথারিটি (Central Electricity Authority)-র তরফে ফিক্সড মান্থলি ইলেকট্রিসিটি চার্জ (Fixed Monthly Electricity Charge) বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। যদি এই প্রস্তাব গৃহীত হয়, তাহলে বিদ্যুতের দাম অনেকটাই বৃদ্ধি পাবে। অল্প বিদ্যুৎ খরচ হলেও, বেশি বিল দিতে হবে।

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলি যেহেতু বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছে, তাদের ক্ষতিপূরণ করতেই এই মাসিক চার্জ বৃদ্ধির প্রস্তাবনা দেওয়া হয়েছে। অনেক গৃহস্থের বাড়িতেই এখন রুফটপ সোলার সিস্টেম লাগানো হচ্ছে। আবার শিল্পক্ষেত্রগুলিও ক্য়াপটিভ পাওয়ার জেনারেশনের উপরে নির্ভরশীলতা বাড়াচ্ছে। ফলে ক্ষতির মুখে পড়ছে পাওয়ার  ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলি। শীঘ্রই ফোরাম অব রেগুলেটরসের কাছে এই প্রস্তাবনা পেশ করা হবে।

যদি এই প্রস্তাবনা গৃহীত হয়, তাহলে মাসিক ইলেকট্রিসিটি বিলের একটা বড় অংশই বাধ্যতামূলক নির্দিষ্ট চার্জ বা ফিক্সড চার্জ হিসাবে আসবে। অর্থাৎ গ্রাহকরা কম বিদ্যুৎ খরচ করলেও, তাদের ওই নির্ধারিত চার্জ দিতেই হবে।

Follow Us