
নয়া দিল্লি: রিচার্জ প্ল্যানের দাম ক্রমশ বাড়াচ্ছে জিও(Jio), এয়ারটেল (Airtel)। এই আবহে গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার দিচ্ছে বিএসএনএল। রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কল (Unlimited Call), ডেটা সব যদি একসঙ্গে পেতে চান, তাহলে অন্তত ২৫০-র বেশি খরচ করতে হয়। কোনও কোম্পানির রিচার্জের (Recharge Plan) দাম আবার ৪০০-৫০০-র বেশি। কিন্তু, এবার ৫১ টাকার রিচার্জেই সব পেয়ে যাবেন। দুর্দান্ত অফারের ঘোষণা করেছে বিএসএনএল (BSNL)। তবে, এই অফার বেশিদিনের জন্য থাকবে না।
বিএসএনএল যে রিচার্জ অফারটি দিয়েছে, তা নতুন গ্রাহকদের জন্য। পুরনো গ্রাহকরা কিন্তু বিশেষ সুবিধা পাবেন না। মূলত, গ্রাহকদের আকর্ষণ করার জন্যই ৫১টাকার বিশেষ রিচার্জ প্ল্যানের ঘোষণা করা হয়েছে। ৫১ টাকার অফারে কী কী থাকছে জেনে নিন
BSNL জানিয়েছে, নতুন গ্রাহকরা কানেকশন নিলে বিনামূল্যে একটি সিম পাবেন। সেইসঙ্গে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ SMS-এর সুবিধা পাবেন। এই ৫১ টাকার প্ল্যানে ২৮ দিনের মেয়াদ থাকছে।
বিএসএনএল জানিয়েছে, ২২মে থেকে শুরু হয়েছে এই বিশেষ অফার। চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। বিশেষ অফারটি পাওয়ার জন্য কাস্টমার সার্ভিস সেন্টারে যেতে পারেন কিংবা নিকটবর্তী রিটেল স্টোরে গেলেও অফারের সুবিধা পাবেন।