
নয়া দিল্লি: আপনি কি আইফোন কেনার পরিকল্পনা করছেন? কিন্তু, অতিরিক্ত দামের জন্য কিনতে পারছেন না? তাহলে আপনাদের জন্য দারুণ খবর। এবার একধাক্কায় অনেকটা কম দামে আইফোন পেয়ে যাবেন আপনি। দারুণ অফার দিচ্ছে ক্রোমা (Croma)। ‘এভরিথিং অ্যাপল’ ক্যাম্পেইনের তৃতীয় পর্ব চলছে। এই পর্বেই অ্যাপল (Apple IPhone) প্রোডাক্টের উপর নতুন অফার ঘোষণা করেছে ক্রোমা। অফারে আইফোন (Iphone Offer), ম্যাকবুক, আইপ্যাড এবং এয়ারপডে উল্লেখযোগ্য ছাড় ছাড়া এক্সচেঞ্জ অফার রয়েছে। ২৯ মে থেকে ১৪ জুন পর্যন্ত অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই এই অফার চালু থাকবে।
সবথেকে দুর্দান্ত অফার রয়েছে আইফোন ১৫-এর উপর। অ্যাপলের এই ফোনটি (১২৮জিবি) অনেক কম দামে পাওয়া যাচ্ছে। মাত্র ৩৬ হাজার ৮৯১ টাকায় আপনি এই আইফোন ১৫ পেয়ে যেতে পারেন। এক্সচেঞ্জ অফার থাকবে, ডিসকাউন্ট কুপনের সুবিধা রয়েছে। ক্যাশব্যাকও পাওয়া যাবে। এমনিতে আইফোন ১৫-র দাম ৬০ হাজারের আশেপাশে। সেক্ষেত্রে সব মিলিয়ে ২৪ হাজার টাকা ছাড় পাবেন আপনি। এছাড়া আইফোন ১৫ কিনলে গ্রাহকরা ২ হাজার ১৯০ টাকার অরিজিনাল অ্যাডাপ্টার বিনামূল্যে পাবেন। ক্রোমা স্টোরগুলিতে এই বিশেষ অফারটি পাওয়া যাবে।
ক্রোমা আইফোন ১৬ এবং আইফোন ১৭ সিরিজের উপরও অফার ঘোষণা করেছে। আইফোন ১৬ (১২৮জিবি) ৪০ হাজার টাকায় পেতে পারেন। আইফোন ১৭ (২৫৬জিবি) ৪৪ হাজার ৭৬৮ টাকায় কেনা যাবে। অফারে এক হাজার টাকা ক্যাশব্যাক, ১,৬৫৮ টাকার ডিসকাউন্ট কুপন, ৮ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং ২৩,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু বেনিফিট দিচ্ছে। ম্যাকবুক এবং আইপ্যাড মডেলের উপরেও অফার রয়েছে।