Driving License: বড় বদল আসতে চলেছে ড্রাইভিং লাইসেন্সে, আর যেতে হবে না RTO অফিস,বাড়বে মেয়াদও?

Driving license rules may change: ড্রাইভিং লাইসেন্সের সাধারণ মেয়াদ থাকে ২০ বছর। সেই মেয়াদ বাড়ানোর চিন্তা-ভাবনা করছে কেন্দ্রীয় সরকার। আবার গাড়ির মালিকানা বদলাতে এখন আরটিও অফিসে যেতে হয়। এবার সেই পরিষেবার সুবিধা অনলাইনে মিলতে পারে। এখনও পর্যন্ত চিন্তা-ভাবনার পর্যায়ে রয়েছে। এই বিষয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার।

Driving License: বড় বদল আসতে চলেছে ড্রাইভিং লাইসেন্সে, আর যেতে হবে না RTO অফিস,বাড়বে মেয়াদও?
প্রতীকী ছবিImage Credit source: Generated By AI

Jun 09, 2026 | 3:00 PM

 নয়া দিল্লি: ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) নিয়ে বড় খবর। এবার ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত পরিষেবায় (Driving License Service) বড় বদল আসতে চলেছে। জানা গিয়েছে, ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ বাড়তে পারে এবং একাধিক পরিষেবা পুরোপুরি অনলাইনে পাওয়া যেতে পারে। ফলে, সামান্য় কোনও কাজের জন্য বারবার আরটিও অফিসে যাওয়ার প্রয়োজন নেই। যদি সত্যি এই পরিবর্তন আনা হয়, তাহলে দেশের কোটি কোটি গাড়িচালকের জন্য তা স্বস্তির খবর হতে চলেছে। আপাতত সবটাই কেন্দ্রীয় সরকারের ভাবনা-চিন্তার পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে।

কত বয়স পর্যন্ত বাড়ানো হতে পারে লাইসেন্সের মেয়াদ?

সাধারণত একটি ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ২০ বছর। সেই মেয়াদ বাড়ানোর চেষ্টা চলছে। অর্থাৎ যাঁদের লাইসেন্স রয়েছে, তাঁদের ৫০ বছর বয়স না হওয়া পর্যন্ত লাইসেন্স বৈধ থাকতে পারে। এই প্রস্তাব আনা যায় কি না, সেই বিষয়ে ভাবনা-চিন্তা করছে সড়ক পরিবহন এবং জাতীয় সড়ক মন্ত্রক। সরকারি সূত্রের দাবি, লাইসেন্স রিনিউ-র ঝামেলা কমানো এবং নাগরিকদের সুবিধা বাড়ানোর লক্ষেই এই পদক্ষেপ করা হতে পারে বলে খবর। একইসঙ্গে প্রশাসনিক কাজের চাপও কমবে বলে মনে করা হচ্ছে।

গাড়ির মালিকানা বদলও হতে পারে অনলাইনে

লাইসেন্স সংক্রান্ত একাধিক পরিষেবা ডিজিট্যাল করে দেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে। গাড়ির মালিকানা হস্তান্তর অনলাইনে হতে পারে বলে খবর।এই ব্যবস্থা চালু হলে গাড়ির মালিকদের আর বারবার আরটিও অফিসে যেতে হবে না। অনলাইনের মাধ্যমেই প্রয়োজনীয় নথি জমা দিয়ে পরিষেবা পাওয়া যাবে। এতে সময় ও খরচ, দুইই সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে।

সরকারি আধিকারিকদের মতে, এই দুই প্রস্তাবের মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সরকারি পরিষেবাকে আরও সহজ ও সুবিধাজনক করে তোলা। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে প্রশাসনিক জটিলতা কমিয়ে দ্রুত পরিষেবা দেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, খুব শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Follow Us