EPFO Interest Update: EPF-এ সুদের টাকা ঢুকেছে কি না জানেন? শুধু একটা মিসড কলেই জেনে নিন ব্যালেন্স

EPF interest credit:  পিএফ অ্যাকাউন্টে জমা টাকার উপরে ভিত্তি করেই ইপিএফ ইন্টরেস্ট বা সুদ দেওয়া হয়। অর্থবর্ষের শেষে একবারে অ্যাকাউন্টে জমা পড়ে সেই সুদের টাকা। ইপিএফও জানিয়েছে যে চলতি মাসের শেষভাগ থেকেই তারা  অ্যাকাউন্টে সুদ জমা করা শুরু করবে। জুলাই মাসের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে এই সুদের টাকা জমা করার লক্ষ্য।

EPFO Interest Update: EPF-এ সুদের টাকা ঢুকেছে কি না জানেন? শুধু একটা মিসড কলেই জেনে নিন ব্যালেন্স
প্রতীকী চিত্র।Image Credit source: Gemini AI

|

Jun 20, 2026 | 2:55 PM

নয়া দিল্লি: পিএফ গ্রাহকদের সুখবর দিয়েছে কেন্দ্রীয় সরকার। শীঘ্রই প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) অ্যাকাউন্টে জমা পড়বে সুদের টাকা । কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে এই অর্থবর্ষের জন্য ইপিএফে  সুদের হার (EPF Interest Rate) ৮.২৫ শতাংশে ধার্য করা হয়েছে। শীঘ্রই গ্রাহকদের পিএফ অ্যাকাউন্টে এই টাকা জমা পড়বে। তবে অনেকেরই মোবাইলে পিএফ নিয়ে কোনও নোটিফিকেশন বা মেসেজ আসে না। আপনার অ্যাকাউন্টে পিএফের সুদের টাকা জমা পড়েছে কি না, তা দেখবেন কী করে? কোনও অ্যাপ ডাউনলোড না করেই কিন্তু কয়েক সেকেন্ডে পিএফ ব্যালেন্স জানা যায়। শিখে নিন সেই পদ্ধতি-

পিএফ অ্যাকাউন্টে জমা টাকার উপরে ভিত্তি করেই ইপিএফ ইন্টরেস্ট বা সুদ দেওয়া হয়। অর্থবর্ষের শেষে একবারে অ্যাকাউন্টে জমা পড়ে সেই সুদের টাকা। ইপিএফও জানিয়েছে যে চলতি মাসের শেষভাগ থেকেই তারা  অ্যাকাউন্টে সুদ জমা করা শুরু করবে। জুলাই মাসের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে এই সুদের টাকা জমা করার লক্ষ্য।

পিএফ ব্যালেন্স কীভাবে দেখবেন?

পিএফ অ্যাকাউন্ট এই সুদ জমা হয়েছে কি না, তা জানার জন্য অনেক উপায় রয়েছে।

ইউএএন পোর্টাল থেকে-

প্রথমেই ইউএএন (UAN) পোর্টালে গিয়ে, পাসবুক অপশনটি সিলেক্ট করতে হবে।

এরপরে নিজের UAN নম্বর ও পাসওয়ার্ড দিলেই লগ ইন করে পিএফ ব্যালেন্স দেখা যায়।

এছাড়া উমঙ্গ অ্য়াপ থেকেও লগ ইন করে ব্যালেন্স দেখা যায়।

মেসেজের মাধ্যমে –

মেসেজে পিএফ ব্যালেন্স জানতে প্রথমে লিখতে হবে EPFOHO। এরপরে আপনার UAN নম্বর ও কোন ভাষা, তা টাইপ করে 7738299899 নম্বরে মেসেজ পাঠাতে হবে। উদাহরণস্বরূপ, EPFOHO UAN নম্বর ENG টাইপ করতে হবে।

কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার ব্যালেন্সের ডিটেইল মেসেজের মাধ্যমে জানতে পারবেন।

মিসড কল দিয়ে-

এছাড়া EPFO পোর্টালে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 9966044425 নম্বরে  মিসড কল দিয়েও ব্যালেন্স জানা যায়। এই নম্বরে ফোন করলে দুই-তিনবার রিং হওয়ার পর কলটি কেটে যায়। এরপর আপনার মোবাইল নম্বরে এসএমএসে পিএফ ব্যালেন্সের বিবরণ চলে আসে।

Follow Us