New Labour Law: চাকরি ছাড়লে কতদিনের মধ্যে পাবেন বকেয়া বেতন? কী বলছে নতুন শ্রম কোডের নিয়ম

Final Settlement Rules: শ্রম আইনের অধীনে কোড অন ওয়েজের অংশ এটি। সমস্ত ধরনের সেপারেশন অর্থাৎ রেজিগনেশন (resignation), টার্মিনেশন (termination) ও লেঅফ (layoff) -সমস্ত ক্ষেত্রেই এই সেটেলমেন্টের নিয়ম কার্যকর হবে। বকেয়া বেতন, লিভ এনক্যাশমেন্ট, বোনাস সহ সমস্ত পেমেন্ট করে দিতে হবে। 

New Labour Law: চাকরি ছাড়লে কতদিনের মধ্যে পাবেন বকেয়া বেতন? কী বলছে নতুন শ্রম কোডের নিয়ম
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay

|

Mar 26, 2026 | 2:04 PM

নয়া দিল্লি: চাকরি ছাড়ছেন? এতদিন এক চাকরি ছেড়ে অন্য চাকরিতে যোগ দেওয়ার সময় মাসের পর মাস ধরে অপেক্ষা করতে হত ফাইনাল সেটেলমেন্ট পাওয়ার জন্য। তবে এবার আর মাসের পর মাস অপেক্ষা করতে হবে না। এবার চাকরি ছাড়ার দুইদিনের মধ্যেই ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট হয়ে যাবে।

চালু হয়েছে নতুন শ্রম আইন। আগামী ১ এপ্রিল থেকে এই শ্রম আইনের নতুন বিধান কার্যকর হবে যা কর্মীদের চাকরি ছাড়ার ক্ষেত্রে বেতনের সেটেলমেন্টের নিয়ম বদলে দেবে। নতুন নিয়মে বলা হয়েছে যে কর্মীর শেষ কর্মদিবস যে দিন থাকবে, তার পর দুই দিনের মধ্যে সম্পূর্ণ সেটেলমেন্ট করে দিতে হবে।

শ্রম আইনের অধীনে কোড অন ওয়েজের অংশ এটি। সমস্ত ধরনের সেপারেশন অর্থাৎ রেজিগনেশন (resignation), টার্মিনেশন (termination) ও লেঅফ (layoff) -সমস্ত ক্ষেত্রেই এই সেটেলমেন্টের নিয়ম কার্যকর হবে। বকেয়া বেতন, লিভ এনক্যাশমেন্ট, বোনাস সহ সমস্ত পেমেন্ট করে দিতে হবে।

এতদিন পর্যন্ত ফাইনাল সেটেলমেন্ট নিয়ে কোনও কঠোর নিয়ম ছিল না। এর জেরে অনেক সংস্থা বা কোম্পানিই সপ্তাহের পর সপ্তাহ কিংবা কয়েক মাস পর্যন্ত সময় লাগিয়ে দেয় ফাইনাল সেটেলমেন্ট করতে। এবারের নতুন নিয়মে সমস্ত কর্মীদের শেষ কর্মদিবসের দুই দিনের মধ্যে সেটেলমেন্ট করা হবে।

এই নিয়ম কর্মীদের জন্য সুখবর। চাকরি ছেড়ে নতুন চাকরিতে যোগ দেওয়ার সময়ে মাঝে কয়েক মাস বেতন না পেলে, আর্থিক সমস্যায় পড়তে পারেন তারা। নতুন নিয়মে এই সমস্যার সম্মুখীন হতে হবে না।  তবে কোম্পানিগুলির দাবি, এই নিয়মে পে-রোল ও চাকরি ছাড়ার প্রক্রিয়া আরও জটিল হয়ে যাবে। ফাইনাল সেটেলমেন্টের সময় অ্যাটেনডেন্স বা উপস্থিতির ভেরিফিকেশন হয়। লিভ ব্যালেন্সের হিসাব করা হয়, ভেরিয়েবল পে অ্যাডজাস্টমেন্ট, ট্যাক্স ডিডাকশন করা হয়। এরপরে আইটি, ফিন্যান্স ও অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পরই সেটেলমেন্ট হয়। এক্ষেত্রে দুইদিনের সময় অনেকটা কম।

Follow Us