Gold Price Today: ১ লাখ ৬০ হাজার ছুঁয়ে ফেলছে সোনার দাম, এক মাসেই এত পরিবর্তনের কারণ কী?

Gold Price Hike: তুলনামূলক হিসাব করলে গত এক মাসে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায়  ২১,৩৫০ টাকা বেড়েছে। যা প্রায় ১৫.৩৫ শতাংশ বৃদ্ধি। ২২ ক্যারেটের ক্ষেত্রে প্রতি ১০ গ্রামে বৃদ্ধি হয়েছে প্রায় ১৪ হাজার ৬১০ টাকা। অর্থাৎ প্রায় ১১ শতাংশ বৃদ্ধি হয়েছে সোনার দামে। 

Gold Price Today: ১ লাখ ৬০ হাজার ছুঁয়ে ফেলছে সোনার দাম, এক মাসেই এত পরিবর্তনের কারণ কী?
সোনার দাম বাড়ছেImage Credit source: Tv9 Bangla

|

Aug 21, 2026 | 8:42 PM

নয়া দিল্লি: সোনার দামে ফের বড়সড় পরিবর্তন। এক মাসেই প্রায় ১০ শতাংশ বাড়ল সোনার দাম (Gold Price)। কেন বেড়েছে এত দাম? আগামিদিনেই বা কতটা বাড়তে পারে সোনার দাম?  আদৌই কি আর সোনা কিনতে পারবেন মধ্যবিত্ত মানুষ?

সোনার দাম-

আজ, শুক্রবার (২১ অগস্ট)  কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম রয়েছে প্রতি গ্রাম প্রায় ১৬, হাজার ৪৮ টাকা। ১০ গ্রামের দাম ১ লক্ষ ৬০ হাজার ৪৮০ টাকা। সেখানেই ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে প্রায় ১৪ হাজার ৭১০ টাকা।  ১০ গ্রামের দাম রয়েছে প্রায় ১ লক্ষ ৪৭ হাজার ১০০ টাকা।

এক মাস আগে কত ছিল সোনার দাম?

এক মাস আগে, অর্থাৎ ২১ জুলাই ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি গ্রামে ১৪,৩৪০ টাকা। আর ২২ ক্যারেট সোনার দাম ছিল ১৩,৯৯৬ টাকা প্রতি গ্রামে। তবে গয়নার দোকানে ব্র্যান্ড, কর এবং অন্যান্য চার্জের কারণে দাম আরও কিছুটা বেড়ে যায়।

অর্থাৎ তুলনামূলক হিসাব করলে গত এক মাসে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায়  ২১,৩৫০ টাকা বেড়েছে। যা প্রায় ১৫.৩৫ শতাংশ বৃদ্ধি। ২২ ক্যারেটের ক্ষেত্রে প্রতি ১০ গ্রামে বৃদ্ধি হয়েছে প্রায় ১৪ হাজার ৬১০ টাকা। অর্থাৎ প্রায় ১১ শতাংশ বৃদ্ধি হয়েছে সোনার দামে।

কেন এত বাড়ছে সোনার দাম?

আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধিই এর অন্যতম বড় কারণ। ২১ অগস্ট আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম বেড়ে প্রায় ৪৫৮৭ ডলার প্রতি আউন্সে পৌঁছেছে। তিন মাসের সর্বোচ্চ স্তর এটি। দুর্বল মার্কিন ডলার থেকে শুরু করে বিনিয়োগে ঝুঁকি—সব মিলিয়েই সোনার চাহিদা অনেকটা বেড়েছে। এর পাশাপাশি মার্কিন ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদের সিদ্ধান্ত নিয়েও বাজারে জল্পনা রয়েছে।

আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হল নিরাপদ বিনিয়োগের চাহিদা। বিশ্ব অর্থনীতি, সরকারি ঋণ এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা বাড়লে বিনিয়োগকারীদের একটি অংশ সোনাকে তুলনামূলক নিরাপদ সম্পদ হিসাবে বেছে নেন। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে, তার প্রভাব ভারতীয় বাজারেও পড়ে।

আরও বাড়বে সোনার দাম?

আন্তর্জাতিক বাজারে সোনার দামে ঊর্ধ্বমুখী হলেও ডলার, মার্কিন বন্ডের সুদ, ফেডেরাল নীতি, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সোনার কেনাকাটা- এই সমস্ত বিষয় আগামিদিনে দাম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বিশেষজ্ঞদের মতে, তাই সোনা কিনতে চাইলে শুধু আজকের দাম নয়, আন্তর্জাতিক বাজারের গতিবিধিও নজরে রাখা জরুরি। আন্তর্জাতিক বাজারে উথাল-পাতাল হলে সোনার দামও অনেকটা বাড়তে পারে।

Loading...
Unable to load recommendations.
Follow Us