
কলকাতা: বিয়ের মরশুম চলছে জোরকদমে। বৈশাখ পড়লেই আবার একাধিক বিয়ের ডেট রয়েছে। আর বিয়ে মানেই তো সোনা। তবে যে হারে সোনার দাম বাড়ছে, তাতে সোনা কেনাই সাধ্যের বাইরে চলে যাচ্ছে। তবে মার্চের শুরুতেই একধাক্কায় অনেকটা কমে গেল সোনার দাম। একদিনেই প্রায় ৫০০০ টাকার কাছাকাছি সোনার দাম কমেছে। সেখানেই আবার বেড়েছে রুপোর দাম। আজকের সোনা-রুপোর দাম কত রয়েছে, জেনে নিন-
আজ, ৬ মার্চ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৮ হাজার ২০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮০ হাজার ২০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮ লক্ষ ২০০০ টাকা। একদিনেই ৪৫০০ টাকা সোনার দাম কমেছে।
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৮ হাজার ৭৪৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৮৭ হাজার ৪৯০ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮৭ হাজার ৪৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ লক্ষ ৭৪ হাজার ৯০০ টাকা। একদিনে ৪৯০০ টাকা সোনার দাম কমেছে।
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ হাজার ৫৬২ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৫ হাজার ৬২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৬ লক্ষ ৫৬ হাজার ২০০ টাকা। একদিনে ১৮ ক্যারেটের সোনার দাম ৩৭০০ টাকা কমেছে।
সোনা যেখানে সস্তা হয়েছে, সেখানেই রুপো কিন্তু দামী হয়েছে। ১০০ গ্রাম রুপোর দাম পড়বে ৯ হাজার ৯০০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৯৯ হাজার টাকা। একদিনে ১ হাজার টাকা দাম বেড়েছে।