Bangla NewsBusiness GST 2.0: New GST Rate Effective From Today, Know what gets Cheaper, What Gets Costlier
GST 2.0: আজ থেকে কোন জিনিসের দাম কত হবে, তালিকা ধরে মিলিয়ে নিন
New GST Rate: সোমবার, ২২ সেপ্টেম্বর থেকেই সস্তা হয়ে যাচ্ছে শ্যাম্পু, টুথপেস্ট থেকে শুরু করে টিভি, বাইক, গাড়ি। রুটি, পরটা, পনির, খাখড়া সহ একাধিক পণ্যে আজ থেকে জিএসটি সম্পূর্ণ উঠে গিয়েছে। অন্যদিকে, স্বাস্থ্য ও জীবনবিমার প্রিমিয়ামের উপর থেকেও জিএসটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন দাম।Image Credit source: PTI
নয়া দিল্লি: জিএসটি ২.০ (GST 2.0) চালু হচ্ছে আজ থেকে। থাকছে না আর ১২ শতাংশ, ২৮ শতাংশের জিএসটি স্ল্যাব। এবার শুধু ৫ শতাংশ ও ১৮ শতাংশের জিএসটি স্ল্যাব (GST Slab)-ই থাকবে। এরফলে সোমবার, ২২ সেপ্টেম্বর থেকেই সস্তা হয়ে যাচ্ছে শ্যাম্পু, টুথপেস্ট থেকে শুরু করে টিভি, বাইক, গাড়ি। রুটি, পরটা, পনির, খাখড়া সহ একাধিক পণ্যে আজ থেকে জিএসটি সম্পূর্ণ উঠে গিয়েছে। অন্যদিকে, স্বাস্থ্য ও জীবনবিমার প্রিমিয়ামের উপর থেকেও জিএসটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এক নজরে দেখে নিন কোন কোন পণ্যে কত জিএসটি বসছে, কতটা সস্তা বা দামি হবে সেই পণ্য-