Aadhaar Card: আধার কার্ডে বাবার বদলে স্বামীর নাম দিতে চান? করে ফেলুন এইভাবে

Aadhaar Card Update: UIDAI-এর নিয়ম অনুযায়ী আধারে ঠিকানা আপডেট করার ক্ষেত্রে প্রয়োজনীয় নথি দিয়ে অনলাইনে বা আধার সেন্টারে গিয়ে আবেদন করা যায়। ঠিকানা আপডেটের সময় ‘C/o’ অংশে স্বামীর নাম দেওয়া যেতে পারে। UIDAI-ও জানিয়েছে, বাবার বা স্বামীর নাম ঠিকানার অংশ হিসেবে যুক্ত করা যায়। 

Aadhaar Card: আধার কার্ডে বাবার বদলে স্বামীর নাম দিতে চান? করে ফেলুন এইভাবে
প্রতীকী চিত্র।Image Credit source: Gemini AI

Sep 07, 2026 | 6:01 PM

বিয়ের পর অনেক মহিলাই আধার কার্ডে বাবার নামের পরিবর্তে স্বামীর নাম যুক্ত করতে চান। তবে এক্ষেত্রে একটি বিষয় পরিষ্কারভাবে জানা জরুরি—আধারে বাবার বা স্বামীর নাম আলাদা কোনও বাধ্যতামূলক থাকে না। UIDAI-এর নিয়ম অনুযায়ী, সম্পর্কের তথ্য, ঠিকানার অংশ হিসেবে ‘C/o’ (Care of)-এর মাধ্যমে উল্লেখ করা যায়। অর্থাৎ, বিয়ের পর চাইলে আধার কার্ডের ঠিকানায় C/o: স্বামীর নাম যুক্ত করা সম্ভব। এর জন্য আধার নম্বরের মূল নাম পরিবর্তন করা জরুরি নয়।

কীভাবে স্বামীর নাম যুক্ত করবেন?

UIDAI-এর নিয়ম অনুযায়ী আধারে ঠিকানা আপডেট করার ক্ষেত্রে প্রয়োজনীয় নথি দিয়ে অনলাইনে বা আধার সেন্টারে গিয়ে আবেদন করা যায়। ঠিকানা আপডেটের সময় ‘C/o’ অংশে স্বামীর নাম দেওয়া যেতে পারে। UIDAI-ও জানিয়েছে, বাবার বা স্বামীর নাম ঠিকানার অংশ হিসেবে যুক্ত করা যায়।

অনলাইনে আপডেটের পদ্ধতি

অনলাইনে ঠিকানা পরিবর্তন করতে হলে UIDAI-এর myAadhaar পোর্টালে গিয়ে Aadhaar-সংক্রান্ত আপডেট পরিষেবা ব্যবহার করতে হবে। সেখানে প্রয়োজনীয় তথ্য ও বৈধ ঠিকানার নথি জমা দিয়ে আবেদন করা যায়।

ঠিকানার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করার সময় ‘C/o’ অংশে স্বামীর নাম উল্লেখ করা যেতে পারে। UIDAI-এর নিয়ম অনুযায়ী, আপডেটের জন্য জমা দেওয়া নথি বৈধ এবং যাচাইযোগ্য হওয়া প্রয়োজন।

অফলাইনে কী করবেন?

অনলাইনে করতে অসুবিধা হলে নিকটবর্তী ‘Aadhaar Enrolment/Update Centre’-এ গিয়ে ঠিকানা আপডেটের আবেদন করা যায়। সেখানে নির্দিষ্ট ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। UIDAI-এর Form 1-এ ঠিকানা আপডেটের জন্য প্রয়োজনীয় তথ্য এবং নথির বিবরণ দেওয়ার ব্যবস্থা রয়েছে।

কত টাকা লাগবে?

বর্তমান UIDAI চার্জ অনুযায়ী, নাম, লিঙ্গ, জন্মতারিখ, ঠিকানা, মোবাইল নম্বর বা ই-মেল ঠিকানা—আপডেট করলে আলাদাভাবে ৭৫ টাকা নেওয়া হয়। তবে biometric update-এর সঙ্গে demographic update করা হলে demographic update-এর জন্য আলাদা ফি লাগে না।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us