
নয়া দিল্লি: আধার কার্ড (Aadhaar Card) বা ভোটার কার্ডের (Voter Card) মতো খুবই গুরুত্বপূর্ণ নথি হল রেশন কার্ড (Ration Card)। প্রথমত, রেশন কার্ড ছাড়া আপনি রেশন পাবেন না। এছাড়া, শুধু চাল, গম পাওয়ার জন্য নয়, আপনার রেশন কার্ড আরও বিভিন্ন প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ নথি হিসেবে কাজে লাগে। দেখা যায়, অনেক সরকারি প্রকল্পে আবেদনের জন্য রেশন কার্ড জমা দিতে হয়। কিন্তু রেশন কার্ডে যদি আপনার কোনও তথ্য ভুল থাকে, তাহলে কিন্তু আপনার আবেদন খারিজ হয়ে যেতে পারে। কোনও গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। সর্বোপরি রেশনও পেতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে রেশন কার্ডে তথ্য ভুল থাকলে, তা কীভাবে ঠিক করবেন? অনলাইনে আধার আপডেটের তো পোর্টাল রয়েছে, রেশন (Ration Card Update) কার্ডে নাম-ঠিকানার আপডেটের কি কোনও প্রক্রিয়া রয়েছে? নাকি সরকারি অফিসে গিয়ে দীর্ঘক্ষণ লাইন দিয়ে রেশন কার্ড আপডেট করতে হবে? বিস্তারিত জেনে নিন
রেশন কার্ডে তথ্য আপডেট করতে গেলে বা ভুল তথ্য ঠিক করতে গেলে অনলাইনেই (Ration Card Online Update) সহজে করতে পারবেন। নাম, জন্মতারিখ ও ঠিকানা সংশোধনের জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে গেলেই তা আপডেট করতে পারবেন। কীভাবে তা করতে হবে, দেখে নিন স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া
যদি আপনার রাজ্যের অফিশিয়াল ওয়েবসাইটে সংশোধন ফর্মটি না পাওয়ার গেলে, রেশন অফিসে গিয়েও এই কাজটি করতে পারেন।
জন্ম তারিখের ক্ষেত্রেও একটি ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মটি পেতে আপনাকে মি সেবা অফিসের ওয়েবসাইটে যেতে হবে।