Gold Price Hike: সোনার শুধু স্বপ্নই দেখুন, দাম সাধ্যের বাইরে! একদিনেই প্রায় ৪ হাজার টাকা বাড়ল দর

Gold-Silver rate in Kolkata: সোনার উপহার দেওয়ার যাদের পরিকল্পনা ছিল, তাদের ওই পরিকল্পনায় ব্রেক কষতে হচ্ছে। তার কারণ লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে সোনার দাম। গতকালই একধাক্কায় ১০ হাজার টাকা বেড়েছিল সোনার দাম। আজ আবারও প্রায় ৪০০০ টাকা বেড়ে গেল সোনার দাম।

Gold Price Hike: সোনার শুধু স্বপ্নই দেখুন, দাম সাধ্যের বাইরে! একদিনেই প্রায় ৪ হাজার টাকা বাড়ল দর
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI

|

Feb 10, 2025 | 11:20 AM

কলকাতা: প্রেমের সপ্তাহ চলছে। সামনেই আবার বিয়ের মরশুম। প্রিয়জনকে মন মতো উপহার দেন অনেকেই। তবে সোনার উপহার দেওয়ার যাদের পরিকল্পনা ছিল, তাদের ওই পরিকল্পনায় ব্রেক কষতে হচ্ছে। তার কারণ লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে সোনার দাম। গতকালই একধাক্কায় ১০ হাজার টাকা বেড়েছিল সোনার দাম। আজ আবারও প্রায় ৪০০০ টাকা বেড়ে গেল সোনার দাম। যাদের সোনা কেনার পরিকল্পনা, তাদের খরচ অনেকটাই বেড়ে যাবে। দোকানে যাওয়ার আগে আজকের সোনা-রুপোর দাম কত রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৯৮০ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৯ হাজার ৮০০ টাকা। ১০০ গ্রাম সোনা কেনার খরচ পড়বে ৭ লক্ষ ৯৮ হাজার টাকা। একদিনে ৩৫০০ টাকা দাম বেড়েছে।

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ হাজার ৭০৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮৭ হাজার ৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ৭০ হাজার ৬০০ টাকা। একদিনে ৩৯০০ টাকা দাম বেড়েছে।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ হাজার ৫২৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ২৯০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৬ লক্ষ ৫২ হাজার ৯০০ টাকা। একদিনে ২৮০০ টাকা দাম বেড়েছে।

রুপোর দাম-

সোনার দাম বাড়লেও, রুপোর দাম আজ বাড়েনি। ১০০ গ্রাম রুপোর দাম ৯ হাজার ৯৫০ টাকা। ১ কেজি রুপোর দাম ৯৯ হাজার ৫০০ টাকা।

Follow Us