
নয়া দিল্লি: ৩১ জুলাই ছিল ডেডলাইন। তার মধ্যে আয়কর রিটার্ন (Income Tax Return) দাখিল করতে হত। সেই ডেডলাইন পার হয়ে গিয়েছে। তবে এখনও আইটিআর (ITR) জমা করা যাচ্ছে। আগামী ৩১ অগস্ট পর্যন্ত আয়কর রিটার্ন জমা করা যাবে। কারা এই তারিখের মধ্যে আইটিআর জমা করতে পারবেন জানেন?
৩১ অগস্টের ডেডলাইন দেওয়া হয়েছে সেই সমস্ত আয়করদাতাদের জন্য, যারা ২০২৫-২৬ অর্থবর্ষে আয় করেছেন এবং অ্যাকাউন্ট অডিটের প্রয়োজন হয় না, তাদের। এছাড়া ছোট ব্যবসায়ীরা, যারা প্রিসামটিভ ট্যাক্সেশন স্কিম সিলেক্ট করেন, তারাও ৩১ অগস্টের মধ্যে আয়কর জমা করতে পারেন। এদের সাধারণত আইটিআর-৩ ও আইটিআর-৪ দাখিল করতে হয়। সঠিক সময়ে আইটিআর ফাইল না করলে, জরিমানা দিতে হতে পারে।
আয়কর ই-ফাইলিং করার আগে কোন আইটিআর ফর্ম জমা করতে হবে আপনার আয় অনুযায়ী এবং তাতে ট্যাক্স অডিটের প্রয়োজন আছে কি না, তা যাচাই করে নিতে হবে। যদি অ্যাকাউন্টে অডিটের প্রয়োজন হয়, তাহলে ৩১ অক্টোবর পর্যন্ত সময় থাকে আইটিআর দাখিল করার।
সাধারণত যে সমস্ত সংস্থা বা ব্যবসার বার্ষিক টার্নওভার ১০ কোটি টাকার বেশি হয়, যদি নগদে প্রাপ্তি এবং নগদে পরিশোধ- মোট লেনদেনের ৫ শতাংশের বেশি না হয়, বা চাকরিজীবী যাদের মোট প্রাপ্তি ৭৫ লাখ টাকার বেশি, তাদের ট্যাক্স অ়ডিটের দরকার হয় এবং ৩১ অক্টোবর পর্যন্ত সময় থাকে।
ডেডলাইনের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে না পারলে, তারপর আর আইটিআর জমা করা যায় না, এমনটা নয়। তবে দেরিতে আয়কর জমা দিলে, ৫০০০ টাকা পর্যন্ত লেট ফি দিতে হতে পারে। এছাড়াও করছাড় সহ একাধিক সুযোগ-সুবিধাও হাতছাড়া হয়।