Indian Rail: সুখবর! বেতন বাড়বে ট্রেনের কর্মচারীদের? বড় ঘোষণা রেলের

Indian Rail Salary Hike: রেলের কর্তাদের মতে, সাধারণ ট্রেন চালানোর চেয়ে দ্রুতগতির ট্রেন চালানো অনেক বেশি চ্যালেঞ্জিং। ঘণ্টায় ১৩০ থেকে ১৬০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর ফলে লোকো পাইলট এবং রানিং স্টাফদের ওপর অতিরিক্ত দায়িত্ব ও চাপ সৃষ্টি হয়। এই বিষয়টি মাথায় রেখে রেলওয়ে বোর্ড কর্মচারীদের বেতন এবং মাইলেজ রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

Indian Rail: সুখবর! বেতন বাড়বে ট্রেনের কর্মচারীদের? বড় ঘোষণা রেলের
ভারতীয় রেলImage Credit source: TV9 Bharatvarsh

May 23, 2026 | 6:55 PM

নয়া দিল্লি : হাই-স্পিড ট্রেন (High Speed Train) নিয়ে বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের (Indian Railway)। ১০০টিরও বেশি ট্রেনকে এবার হাই-স্পিড-এ (High Speed Train) অন্তর্ভুক্ত করল ভারতীয় রেল। এই সিদ্ধান্তের ফলে লোকো পাইলট, গার্ডরা সরাসরি লাভবান হবেন। ভারতীয় রেলের তথ্য অনুযায়ী, হাইস্পিড ট্রেনের কর্মীদের ট্রিপ অ্যালাউন্স এবং মাইলেজ রেট এখন থেকে বাড়ানো হবে। সেক্ষেত্রে কর্মীদের বেতন (Train Workers Salary) বাড়তে পারে বলে খবর।

রেলের তরফে জানানো হয়েছে, হাই-স্পিজ ট্রেনে অন্তর্ভুক্ত হচ্ছে ১৫৫টি ট্রেন। রেলের তরফে প্রকাশিত তালিকায় বিপুল সংখ্যক বন্দে ভারত ট্রেন অন্তর্ভুক্ত রয়েছে। রাজধানী, দুরন্ত, তেজস, হামসফর এবং বেশ কয়েকটি সুপারফাস্ট ট্রেনকেও হাইস্পিড বিভাগে রাখা হয়েছে। এই তালিকায় বারাণসী-নয়া দিল্লি বন্দে ভারত, হাওড়া-নয়া দিল্লি রাজধানী, চেন্নাই-বেঙ্গালুরু, আজমের-দিল্লি এবং অমৃতসর-দিল্লির মতো প্রধান রুটগুলিও রয়েছে।

মাইলেজ রেটও বৃদ্ধি পেয়েছে

রেলের কর্তাদের মতে, সাধারণ ট্রেন চালানোর চেয়ে দ্রুতগতির ট্রেন চালানো অনেক বেশি চ্যালেঞ্জিং। ঘণ্টায় ১৩০ থেকে ১৬০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর ফলে লোকো পাইলট এবং রানিং স্টাফদের ওপর অতিরিক্ত দায়িত্ব ও চাপ সৃষ্টি হয়। এই বিষয়টি মাথায় রেখে রেলওয়ে বোর্ড কর্মচারীদের বেতন এবং মাইলেজ রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন ব্যবস্থা অনুযায়ী, লোকো পাইলটদের জন্য প্রতি ১০০ কিলোমিটারে মাইলেজ রেট ৪৮৫ টাকা থেকে বাড়িয়ে ৬০৬ টাকা করা হয়েছে। গার্ডদের জন্য এই রেট ৪৩৯ টাকা থেকে বাড়িয়ে ৫৪৯ টাকা করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কর্মীদের ভাতা ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বাড়বে বলে আশা করা হচ্ছে।

ভারতীয় রেল আর কী জানিয়েছে?

রেলের তরফে জানানো হয়েছে, কর্মচারীর গ্রেড পে এবং ট্রেনের ক্লাসের উপর ভিত্তি করে ট্রিপ অ্যালাওয়েন্স ও অন্যান্য সুবিধা নির্ধারণ করা হবে। এর ফলে হাই-স্পিড ট্রেনে কর্মরত কর্মচারীরা আরও বেশি সুবিধা পাবেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে রেলওয়ে আরও সিদ্ধান্ত নিয়েছে যে, যদি হাই-স্পিড ট্রেনের তালিকায় কোনও নতুন ট্রেন যুক্ত হয় অথবা কোনও ট্রেনের গতি বা ক্লাস পরিবর্তিত হয়, তাহলে কোচিং ডিরেক্টরেট অবিলম্বে তালিকাটি আপডেট করে দেবে। এই পদক্ষেপ ভারতীয় রেলের প্রিমিয়াম ও আধুনিক ট্রেন নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Follow Us