
নয়া দিল্লি: তৎকাল (Tatkal Ticket) টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন। টিকিট বুকিং (Tatkal Ticket Booking) সংক্রান্ত একাধিক নিয়মে বদল আনা হয়েছে। মূলত টিকিট বুকিং আরও নিরাপদ, স্বচ্ছ এবং যাত্রীদের জন্য সহজ করতে বদল আনা হয়েছে। ১৫ জুলাইয়ের মধ্যেই নয়া ওয়েবসাইট আসছে। ওই ওয়েবসাইটে (Rail Ticket Website) একাধিক বদল আনা হচ্ছে। ফলে তৎকাল টিকিট আরও ঝড়ের গতিতে বুক করা যাবে। এছাড়া, ভুয়ো অ্যাকাউন্ট, স্বয়ংক্রিয় সফটওয়্যারের অপব্যবহার এবং কালোবাজারি রুখতে তৎকাল টিকিটের ক্ষেত্রে আরও কিছু বদল আনা হয়েছে। রেলের দাবি, নতুন নিয়মে প্রকৃত যাত্রীদের নিশ্চিত টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়বে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, তৎকাল টিকিট বুকিংয়ে বটের অপব্যবহার রুখতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। তবে এটি একটি চলমান প্রক্রিয়া এবং ভবিষ্যতেও এই ধরনের অপব্যবহার রুখতে ব্যবস্থা নেওয়া হবে।
রেল জানিয়েছে, তৎকাল টিকিট বুক করার আগে IRCTC অ্যাকাউন্ট সম্পূর্ণ ভেরিফাই থাকা জরুরি। মোবাইল নম্বর, ই-মেল এবং পরিচয়পত্রের তথ্য আপডেট না থাকলে বুকিংয়ের সময় সমস্যায় পড়তে হতে পারে।
স্বয়ংক্রিয় বট, অবৈধ সফটওয়্যার এবং সন্দেহজনক বুকিং শনাক্ত করতে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করছে রেল। এর ফলে একসঙ্গে বিপুল সংখ্যক টিকিট বুকিংয়ের প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে।
নিরাপত্তা আরও বাড়াতে কিছু ক্ষেত্রে বুকিংয়ের সময় ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) যাচাই করতে হতে পারে। এর মাধ্যমে IRCTC অ্যাকাউন্টে অবৈধ প্রবেশ রোধ করা হবে।
সাধারণ যাত্রীদের সুবিধার জন্য তৎকাল বুকিং শুরুর প্রথম কয়েক মিনিট এজেন্টদের বুকিংয়ে বিধিনিষেধ বহাল থাকবে। ফলে, যে সব যাত্রী সরাসরি টিকিট বুক করবেন, তাঁদের সুযোগ বাড়বে।
রেলের দাবি, এই পরিবর্তনের মূল লক্ষ্য হল
তৎকাল টিকিট বুক করার আগে কিছু বিষয় নিশ্চিত করতে হবে
ভারতীয় রেলের আশা, এই নতুন ব্যবস্থা তৎকাল বুকিংকে আরও স্বচ্ছ, নিরাপদ করে তুলবে। প্রকৃত যাত্রীরা আগের তুলনায় বেশি সুবিধা পাবেন।