India ITR: দেশের এই রাজ্য়ে দিতে হয় না কোনও আয়কর! কী কারণ জানেন?

Sikkim income tax exemption: ভারতের এই রাজ্য শুরু থেকে দেশের অংশ ছিল না। একসময় এটি ছিল স্বাধীন রাজ্য ছিল। ১৯৭৫ সালে গণভোটের মাধ্যমে ভারতের ২২তম রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।ভারতের সঙ্গে সংযুক্তির সময় সংবিধানে অনুচ্ছেদ ৩৭১এফ (Article 371F) যুক্ত করা হয়। ভারতের সঙ্গে ওই রাজ্য যুক্ত হওয়ার আগে যাঁরা ওই রাজ্যের বাসিন্দা ছিলেন, তাঁদের বিশেষ অধিকার বজায় রাখার জন্যই আয়কর ছাড় দেওয়া হয়।

India ITR: দেশের এই রাজ্য়ে দিতে হয় না কোনও আয়কর! কী কারণ জানেন?
প্রতীকী ছবিImage Credit source: TV9 Bharatvarsh

Jul 27, 2026 | 1:20 AM

নয়া দিল্লি: হাতে আর বেশি সময় বাকি নেই। দেশজুড়ে এখন আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার ব্যস্ততা তুঙ্গে। তবে জানেন কি, ভারতের এমন একটি রাজ্য রয়েছে যেখানে অধিকাংশ স্থানীয় বাসিন্দাকে আয়কর দিতে হয় না? সেই রাজ্য হল সিকিম। বিশেষ সাংবিধানিক ও আইনি নিয়মের কারণে সিকিমের (Sikkim) কিছু নির্দিষ্ট সংখ্যক বাসিন্দারা এই করছাড়ের সুবিধা পান।

কেন এই ছাড়?

সিকিম শুরু থেকে ভারতের অংশ ছিল না। একসময় এটি ছিল স্বাধীন রাজ্য বা কিংডম অব সিকিম ছিল। ১৯৭৫ সালে গণভোটের মাধ্যমে সিকিম ভারতের ২২তম রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।

ভারতের সঙ্গে সংযুক্তির সময় সংবিধানে অনুচ্ছেদ ৩৭১এফ (Article 371F) যুক্ত করা হয়। এর উদ্দেশ্য ছিল সিকিমের আইন, ঐতিহ্য এবং স্থানীয় বাসিন্দাদের বিশেষ অধিকার সংরক্ষণ করা। এই সাংবিধানিক ব্যবস্থার ভিত্তিতেই সিকিমকে কিছু বিশেষ প্রশাসনিক ও আইনি সুবিধা দেওয়া হয়।

কারা পান এই সুবিধা?

পরবর্তীকালে আয়কর আইন, ১৯৬১-এর ১০(২৬এএএ) ধারায় ‘সিকিমিজ’ (Sikkimese) হিসেবে স্বীকৃত ব্যক্তিদের আয়কর থেকে ছাড় দেওয়া হয়।এই ছাড়ের মূল উদ্দেশ্য ছিল, ভারতের সঙ্গে সিকিম যুক্ত হওয়ার আগে যাঁরা সিকিমের আদিবাসী বা আইন অনুযায়ী ‘সিকিমিজ’ হিসেবে স্বীকৃত ছিলেন, তাঁদের বিশেষ অধিকার বজায় রাখার জন্যই আয়কর ছাড় দেওয়া হয়।

সিকিমে থাকলেই কি ছাড় মিলবে?

সিকিমে বসবাস করলেই আয়কর থেকে ছাড় পাওয়া যায় না। এই সুবিধা শুধুমাত্র আইন অনুযায়ী ‘সিকিমিজ’ হিসেবে স্বীকৃত ব্যক্তিদের জন্য প্রযোজ্য। অন্য কোনও রাজ্য থেকে সিকিমে গিয়ে বসবাস করলে বা আইনি সংজ্ঞা অনুযায়ী ‘সিকিমিজ’ না হলে, সেই ব্যক্তির ক্ষেত্রে দেশের সাধারণ আয়কর আইনই প্রযোজ্য হবে। প্রয়োজন হলে তাঁকেও ITR দাখিল করতে হবে।

নতুন কোনও সরকারি প্রকল্প নয়

এটি কোনও নতুন করছাড় বা সরকারি প্রকল্প নয়। সিকিম ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সময় যে সাংবিধানিক ও আইনি চুক্তি হয়েছিল, তারই অংশ হিসেবে এই বিশেষ সুবিধা আজও বহাল রয়েছে। সেই কারণেই সিকিম ভারতের একমাত্র রাজ্য, যেখানে আইন অনুযায়ী যোগ্য স্থানীয় বাসিন্দারা আয়কর থেকে বিশেষ ছাড় পান।

Follow Us