Janmashtami-Gold Price: বাড়িতে সুখ-সমৃদ্ধি আসবে সোনা কিনলে, জন্মাষ্টমীতে হলুদ ধাতুর দাম কত?

Gold Buying on Janmashtami: শাস্ত্র মতে, জন্মাষ্টমীতে সোনা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অবতার। হিন্দু ধর্মে  শ্রীকৃষ্ণকে সমৃদ্ধি ও আনন্দের প্রতীক হিসেবে গণ্য করা হয়। এই পবিত্র তিথিতে সোনা কিনলে গৃহশান্তি, সমৃদ্ধি ও লক্ষ্মীদেবীর কৃপা লাভ করা যায় বলেই বিশ্বাস।

Janmashtami-Gold Price: বাড়িতে সুখ-সমৃদ্ধি আসবে সোনা কিনলে, জন্মাষ্টমীতে হলুদ ধাতুর দাম কত?
প্রতীকী চিত্র।Image Credit source: Chatgpt

|

Sep 04, 2026 | 2:08 PM

কলকাতা: আজ জন্মাষ্টমী। বাড়িতে বাড়িতে শ্রীকৃষ্ণের পুজো করা হচ্ছে। গোপালকে সুন্দর করে সাজিয়ে, ফুল-ফল-প্রসাদ দিয়ে আরাধনা করা হচ্ছে। জন্মাষ্টমীতে গোপালের জন্য কি সোনা কেনা উচিত? যদি সোনা কেনার পরিকল্পনা থাকে, তাহলে কলকাতায় আজ সোনার দাম কত, তাও জেনে নিন।

জন্মাষ্টমীতে সোনা কেনা উচিত?

শাস্ত্র মতে, জন্মাষ্টমীতে সোনা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অবতার। হিন্দু ধর্মে  শ্রীকৃষ্ণকে সমৃদ্ধি ও আনন্দের প্রতীক হিসেবে গণ্য করা হয়। এই পবিত্র তিথিতে সোনা কিনলে গৃহশান্তি, সমৃদ্ধি ও লক্ষ্মীদেবীর কৃপা লাভ করা যায় বলেই বিশ্বাস।

জন্মাষ্টমীতে গোপাল বা শ্রীকৃষ্ণের মূর্তির জন্য সোনার বাঁশি, মুকুট, পদচিহ্ন বা ছোট অলঙ্কার কেনার প্রচলন রয়েছে। ধনতেরাস বা অক্ষয় তৃতীয়ার মতো জন্মাষ্টমীতেও সোনা কেনাকে পরিবারে স্থায়ী সম্পদ ও সুখ আনার মাধ্যম বলে মনে করা হয়। এছাড়া আজ যেহেতু শুক্রবার, তাই সোনা কেনার জন্য শুভ দিন।  শুক্র অধিপতি, তিনি ধনসম্পদ ও সমৃদ্ধির প্রতীক। শুক্র আবার লক্ষ্মীর সঙ্গে যুক্ত।

আজ সোনার দাম কত?

২৪ ক্যারেট সোনার দাম-

তবে জন্মাষ্টমীতেও সোনার দাম আরও অনেকটা বেড়েছে। আজ, ৪ সেপ্টেম্বরও সোনার দাম বেড়েছে। শুক্রবার ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৩১ টাকা বেড়েছে। ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১৫ হাজার ৬৬৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম ১৩১০ টাকা বেড়ে ১ লক্ষ ৫৬ হাজার ৬৬০ টাকা হয়েছে। ১০০ গ্রাম সোনার দাম একদিনেই বেড়েছে ১৩ হাজার ১০০ টাকা। আজ দাম হয়েছে ১৫ লক্ষ ৬৬ হাজার ৬০০ টাকা।

২২ ক্যারেট সোনার দাম-

২২ ক্যারেট সোনার দাম ১২০ টাকা বেড়েছে একদিনে। এখন ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ১৪ হাজার ৩৬০ টাকা। ১০ গ্রামের দাম ১২০০ টাকা বেড়ে ১ লক্ষ ৪৩ হাজার ৬০০ টাকায় পৌঁছেছে। ১০০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১২ হাজার টাকা বেড়ে আজ ১৪ লক্ষ ৩৬ হাজার টাকায় পৌঁছেছে।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেট সোনার দামও ৯৮ টাকা বেড়েছে প্রতি গ্রামে। এখন দাম ১১ হাজার ৭৪৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৯৮০ টাকা বেড়ে ১ লক্ষ ১৭ হাজার ৪৯০ টাকা। ১৮ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম ৯৮০০ টাকা বেড়েছে। এখন দাম ১১ লক্ষ ৭৪ হাজার ৯০০ টাকা।

রুপোর দাম-

তবে রুপোর দাম অপরিবর্তিত রয়েছে। রুপোর প্রতি গ্রামের দাম ২৫০ টাকা। এক কেজি রুপোর দাম ২ লক্ষ ৫০ হাজার টাকা।

Loading...
Unable to load recommendations.
Follow Us