
নয়া দিল্লি: জিও (JIO) ব্যবহারকারীদের জন্য সুখবর। দুর্দান্ত মোবাইল রিচার্জ (JIO Mobile Recharge Plan) প্ল্যান দিচ্ছে সংস্থা। তিন মাসের ভ্যালিডিটি, প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড ৫জি…সঙ্গে একাধিক প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন। আর এই সুবিধা পেতে হলে খরচ করতে হবে প্রতিদিন প্রায় ১০ টাকা। জিও-র আর কোনও প্ল্যানে এত সুবিধা পাওয়া যায় না।
জিও-র রিচার্জ প্ল্যানটি রয়েছে ৮৫৯ টাকার। ৮৪ দিনের প্ল্যান, প্রতিদিন ২জিবি ডেটা এবং আনলিমিটেড ৫জি। এই প্ল্যানের পিছনে রয়েছে জিও-র ২০২৪ সালে চালু করা একটি নিয়ম। আগে আনলিমিটেড ৫জি প্রায় সব ধরনের প্ল্যানের সঙ্গেই পাওয়া যেত। কিন্তু পরে দৈনিক ডেটা ব্যবহারের সীমার সঙ্গে আনলিমিটেড ৫জি সুবিধাকে যুক্ত করে দেয় সংস্থা। অর্থাৎ, কোনও প্ল্যানে প্রতিদিন ২জিবি-র কম ডেটা থাকলে,সেখানে আনলিমিটেড ৫জি পাওয়া যাবে না।
ফলে ৮৪ দিনের জন্য ৭৯৯ টাকার প্ল্যানটি সস্তা হলেও এতে প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যায়। তাই এই প্ল্যানে আনলিমিটেড ৫জি সুবিধা নেই। সেক্ষেত্রে মাত্র আর সামান্য ৬০ টাকা দিলেই আপনি তিনটে সুবিধা একসঙ্গে পাবেন।
৮৫৯ টাকার প্ল্যানে ৮৪ দিনের জন্য মোট ১৬৮ জিবিতে প্রতিদিন ২জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন। তবে কোনওদিনে ২জিবি ডেটার সীমা পেরিয়ে গেলে ইন্টারনেটের গতি কমে ৬৪ Kbps হয়ে যাবে। ফলে তখন কার্যত শুধু টেক্সট মেসেজের মতো হালকা কাজই করা সম্ভব। এর বাইরে আনলিমিটেড ৫জি ডেটার কোনও নির্দিষ্ট সীমা নেই।
৮৫৯ টাকার প্ল্যানে বেশ কিছু অতিরিক্ত সুবিধাও দিচ্ছে জিও।
এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গুগল জেমিনি প্রো। কারণ, এই সুবিধার মেয়াদ রিচার্জের ৮৪ দিনের ভ্যালিডিটির থেকেও অনেক বেশি।
তবে এই প্ল্যান রিচার্জ করার আগে আপনার ফোন ৫জি সাপোর্ট করে কি না, তা অবশ্যই দেখে নেওয়া প্রয়োজন। বর্তমানে ভারতে বিক্রি হওয়া বেশিরভাগ ৫জি স্মার্টফোনই ৫জি SA সাপোর্ট করে। আপনার ফোনে যদি ৫জি SA সাপোর্ট না থাকে, তাহলে এই প্ল্যানের আনলিমিটেড ৫জি সুবিধা কাজে লাগানো যাবে না। সেক্ষেত্রে তুলনামূলক সস্তা দৈনিক দেড় জিবি ডেটার প্ল্যান নেওয়াই বেশি যুক্তিযুক্ত।