
নয়া দিল্লি: জিওহটস্টার (JioHotstar) ব্যবহারকারীদের জন্য সুখবর। এবার দুর্দান্ত অফার নিয়ে এল সংস্থা। মাত্র এক টাকাতেই মিলছে জিওহটস্টার প্রিমিয়ম সাবস্ক্রিপশন। এক মাসের জন্য প্রিমিয়ম (JioHotstar Premium) পরিষেবা পাবেন ব্যবহারকারী। তবে, এই অফারে বেশ কিছু শর্ত রয়েছে। সকলের ক্ষেত্রে এই অফার দিচ্ছে না সংস্থা। মূলত, কাদের জন্য এই অফার, কীভাবে এই অফার (Jiohotstar Premium Service) পাবেন, জেনে নেওয়া যাক।
আপাতত নির্বাচিত কিছু ব্যবহারকারীরাই মাত্র ১ টাকায় জিওহটস্টার প্রিমিয়মের বিশেষ অফার পাবেন। এছাড়া যে জিও নম্বর দিয়ে লগ-ইন করবেন, সেই নম্বরে আগে থেকে কোনও সক্রিয় জিওহটস্টার সাবস্ক্রিপশন থাকা চলবে না। একই নম্বরে এই অফার একবারই ব্যবহার করা যাবে।
আপনি বিশেষ অফারের জন্য যোগ্য কি না, তা জিওহটস্টার অ্যাপে লগ-ইন করলেই জানতে পারবেন
মাত্র ১ টাকাতে একাধিক সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
প্রোমোশনাল প্ল্যানের মেয়াদ শেষ হওয়ার পরে অনেক ক্ষেত্রে এটি নিয়মিত সাবস্ক্রিপশনে রিনিউ হয়ে যেতে পারে। তাই যদি পরে আর সাবস্ক্রিপশন চালিয়ে যেতে না চান, তাহলে অফারটি অ্যাক্টিভ করার পরই আপনার ব্যাঙ্ক বা UPI অ্যাপের অটো-পে অপশন থেকে অটো-রিনিউ বন্ধ করে দিন। প্রসঙ্গত, সীমিত সময়ের এবং নির্বাচিত ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে এই অফার। সেক্ষেত্রে সবার অ্যাকাউন্টে এই অফার নাও দেখা যেতে পারে।