Railway: বাস, গাড়ি নয়, আস্ত ট্রেন বুক করে নিয়ে যেতে পারেন বরযাত্রী, জানেন কত টাকা লাগে, কীভাবে বুক করা সম্ভব

Railway: স্লিপার নাকি এসি কোচ, যেখানে খুশি ভ্রমণ করতে পারেন। গোটা ট্রেনটাই হয়ে যাবে আপনার। প্রক্রিয়াটা জেনে নিন।

Railway: বাস, গাড়ি নয়, আস্ত ট্রেন বুক করে নিয়ে যেতে পারেন বরযাত্রী, জানেন কত টাকা লাগে, কীভাবে বুক করা সম্ভব
Image Credit source: PTI

Mar 01, 2025 | 1:34 PM

নয়া দিল্লি: ভারতীয় বিয়েতে বরযাত্রী বা কনেযাত্রী নিয়ে যাওয়ার রেওয়াজ আছে। কোথাও কোথাও শতাধিক অতিথিও নিয়ে যাওয়া হয় পাত্র বা পাত্রীর বাড়িতে। সাধারণত বাস বুক করে কিংবা ছোট ছোট গাড়িতে ভাগ করে অতিথির যান। তবে পাত্র-পাত্রীর বাড়ির মধ্যে যদি দূরত্ব অনেক বেশি হয়, যদি ভিনরাজ্যে যাওয়ার প্রয়োজন পড়ে, তাহলে বাসে যেতে বেশ কষ্ট হয়। তাই চাইলে আপনি অতিথিদের ট্রেনে করেও নিয়ে যেতে পারেন। না, কারও সঙ্গে ভাগাভাগি নয়, বুক করতে ফেলতে পারেন আস্ত ট্রেন বা একটি কোচ।

কানপুরের এক ঠিকাদার তাঁর ছেলের বিয়ের জন্য পুরো ট্রেন বুক করেছিলেন। এর মধ্যে, প্রায় ৪০০ জন বিয়ের অতিথি নিয়ে বিহারের উদ্দেশে রওনা হয়েছিলেন। স্টেশনে সেই বিয়ের পার্টিকে সাড়ম্বরে স্বাগত জানানো হয়েছিল।

ট্রেন বুক করার কী নিয়ম?

বগি বা ট্রেন বুকিং করার প্রক্রিয়া খুবই সহজ। প্রথমে IRCTC-র ওয়েবসাইট খুলতে হবে। সেখানে FTR পরিষেবা ব্যবহার করতে হবে। নিজের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন এবং প্রয়োজনীয় তথ্য সেখানে দিন। এভাবেই বুক করে ফেলতে পারবেন ট্রেন।

ট্রেন বুক করতে কত খরচ হয়?

ট্রেন বা কোচ বুক করতে গেলে স্বাভাবিক ভাড়ার চেয়ে প্রায় ৪০ শতাংশ বেশি টাকা দিতে হতে পারে। একটি কোচ বুকিংয়ের জন্য খরচ পড়ে প্রায় ৫০ হাজার টাকা। ১৮টি কোচের একটি ট্রেন বুক করতে প্রায় ৯ লক্ষ টাকা খরচ হবে। ৭ দিন পেরিয়ে গেলে প্রতিটি কোচের উপর অতিরিক্ত ১০,০০০ টাকা চার্জ ধার্য করা হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us