AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভারতীয় রেলওয়ে

ভারতীয় রেলওয়ে

দেশের যোগাযোগ ব্যবস্থার মেরুদণ্ড বলা হয় ভারতীয় রেলকে। শুরুটা হয়েছিল ১৮৩২ সালে। একসময়ে ছিল বাষ্পচালিত ট্রেন, বর্তমানে সময়ের সঙ্গে পরিবর্তিত হয়ে এসেছে বৈদ্যুতিক ট্রেন।‌ তারপর ধীরে ধীরে যাত্রী স্বাচ্ছন্দ্য ও গতির সঙ্গে পাল্লা দিয়ে এসেছে মেল, এক্সপ্রেস ট্রেন থেকে রাজধানী, শতাব্দী, দুরন্ত এক্সপ্রেসের মতো ট্রেন। বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেস ভারতীয় রেলের খোলনলচে বদলে দিয়েছে। এছাড়া শীঘ্রই আসতে চলেছে জাপানের ধাঁচে বুলেট ট্রেন। কেবল ট্রেনের কোচ বা গতি নয়, রেলস্টেশনগুলিরও মান ক্রমশ উন্নত করা হচ্ছে। সর্বোচ্চ রেলস্টেশন তৈরি হচ্ছে জম্মু ও কাশ্মীরে চেনাব নদীর উপর। যাত্রীদের সুবিধা দেওয়ার পাশাপাশি স্বচ্ছতার উপরেও বিশেষ জোর দিয়েছে ভারতীয় রেল।

কেবল মাটিতে নয়, ভূ-গর্ভের নীচেও চলছে ট্রেন। যার নাম পাতাল রেল বা মেট্রো। কলকাতা থেকে শুরু করে দেশের বিভিন্ন শহরে চালু রয়েছে মেট্রো রেল। শীঘ্রই গঙ্গা নদীর নীচে দিয়েও চলাচল শুরু করবে পাতাল রেল। আর সেটা হচ্ছে হাওড়াতেই। যার নাম দেওয়া হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। এর আগে দেশে নদীর নীচে দিয়ে ট্রেন চলার নজির নেই। স্বাভাবিকভাবেই ইস্ট-ওয়েস্ট মেট্রো এক নজির গড়তে চলেছে।
কেবল যোগাযোগ ব্যবস্থা নয়, ভারতীয় রেল দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। রেল থেকে মোটা টাকা আয় হয় দেশের। আবার ট্রেন যাত্রীদের সুবিধা, স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার জন্য অতিরিক্ত অর্থও বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার। ট্রেন দুর্ঘটনা ঠেকাতে ও যাত্রীদের সুবিধা দিতে বিভিন্ন বৈদেশিক প্রযুক্তিরও সাহায্য নেওয়া হচ্ছে।

Read More

Train Problem: বাথরুমে জল নেই, মোবাইলে চার্জ দেওয়া যাচ্ছে না, বর্ধমান স্টেশনে নেমে পড়লেন BSF জওয়ানরা

জওয়ানদের অভিযোগ, ট্রেন ছাড়ার পর থেকেই দীর্ঘক্ষণ এসি কাজ করছিল না। কামরায় পর্যাপ্ত জলও ছিল না। বাথরুমে জল না থাকায় সমস্যায় পড়তে হয় তাঁদের। এমনকী কামরায় বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোনও চার্জ দিতে পারেননি তাঁরা। বিষয়গুলি নিয়ে বারবার রেল কর্তৃপক্ষকে জানানো হলেও তাৎক্ষণিক কোনও সমাধান হয়নি বলে অভিযোগ।

Indian railways: ৯ মাসে প্রাণ বাঁচল ২৫৫ হাতির, কীভাবে সম্ভব করল উত্তর-পূর্ব সীমান্ত রেল?

AI-Based Technology to Protect Elephants: রেললাইনের পাশে খাবারের বর্জ্য না ফেলতে রেলকর্মী, ট্রেনের কর্মী ও যাত্রীদেরও নিয়মিত সচেতন করা হচ্ছে। কারণ খাবারের গন্ধে হাতি ও অন্যান্য বন্যপ্রাণী রেললাইনের কাছে চলে আসতে পারে। হাতির গতিবিধি নজরে এলেই বন দফতরের সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ করা হচ্ছে।

Train Cancellation: ঝুঁকি নিতে নারাজ রেল, তাই বাতিল হয়ে গেল একাধিক ট্রেন! কোন কোন ট্রেন ঘুরপথে যাবে?

Malda Division Train Cancellation: পূর্ব রেলের বক্তব্য, গঙ্গার বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার জেরে ট্রেন পরিষেবা নিয়ন্ত্রণ করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে এবং যত দ্রুত সম্ভব স্বাভাবিক ট্রেন চলাচল ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। সংস্কারের জন্য আপাতত রেলের গতিপথ সীমিত করা হয়েছে। 

Indian Railways: ডিজিটাল রেজিস্টার! স্টেশনে ভিড় সামলাতে রেলের নয়া কৌশল

Kolkata: এই ব্যবস্থার মাধ্যমে কোনও স্টেশনে কখন যাত্রীর চাপ বাড়তে পারে, তার আগাম পূর্বাভাস পাওয়া যাবে। সেই অনুযায়ী RPF-এর অতিরিক্ত বাহিনী মোতায়েন, যাত্রীদের চলাচল নিয়ন্ত্রণ এবং প্রয়োজনে রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় করা সম্ভব হবে।

Train Derailed: লাইন থেকে ছিটকে গেল ফরাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন

Balurghat: রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল ৫টায় ফরাক্কা এক্সপ্রেস ট্রেনটি বালুরঘাট স্টেশন থেকে ছাড়ার কথা ছিল। সেইজন্য বালুরঘাট স্টেশনে থাকা একটি ডিজেল ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে আউটলাইন থেকে ৩ নম্বর প্লাটফর্মে শানটিংয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

Dhupguri Railway Station: কোণায় কোণায় সিসিটিভি, সচল কি না দেখতে গিয়েই চক্ষু চড়কগাছ, কী চলছে ধূপগুড়ি রেলস্টেশনে?

Dhupguri Railway Station CCTV Cameras: দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে ২৭টি সিসিটিভি-র অধিকাংশ বিকল থাকার অভিযোগ ঘিরে এখন একাধিক প্রশ্ন সামনে এসেছে। কেন এতদিনেও ক্যামেরাগুলি মেরামত করা হল না? রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও কেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি?

Calcutta High Court: উলুবেড়িয়া-ফুলেশ্বরের মাঝে পড়ে গিয়ে মৃত্যু, রেলের সব যুক্তি খারিজ করে ৮ লক্ষ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

High Court on Rail Compensation: হাইকোর্টে দেওয়া তথ্যে বলা হয়েছে, সিগন্যাল লাল থাকায় ট্রেনটি উলুবেড়িয়া ও ফুলেশ্বরের মাঝে থেমে যায়। মহিলার স্বামী ও দুই সন্তান নেমেও যান। তিনি যখন নামার চেষ্টা করছিলেন, তখন ট্রেনটি চলতে শুরু করে, ফলে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। তাঁকে প্রথমে উলুবেড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে স্থানান্তরিত করা হয়।

Rail Station Name Change: হাওড়ার এই স্টেশনের নাম পরিবর্তন করার দাবি গেল রাষ্ট্রপতির দফতরে

Howrah: সংগঠনের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে দিল্লিতে ডেপুটেশন জমা দিয়েছেন হিন্দুমহাসভার রাজ্য কমিটির সদস্যরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দফতরেও ওই স্টেশনের নাম বদলের দাবি জানিয়েছে অখিলভারত হিন্দুমহাসভার পশ্চিমবঙ্গ শাখা।

Indian Railways: ট্রেন ছাড়ার সময় কেন ঝাঁকুনি হয়?

তবে এই কাপলিং ব্যবস্থা শুধুমাত্র যাত্রীদের আরামের কথা মাথায় রেখে তৈরি নয়। এর অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল নিরাপত্তা বাড়ানো। CBC-এর Anti-climbing ব্যবস্থা দুর্ঘটনার সময় কোচগুলিকে একটির উপর আরেকটি উঠে যাওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে। উচ্চগতির ট্রেনের ক্ষেত্রে এই নিরাপত্তা ব্যবস্থা বিশেষ গুরুত্বপূর্ণ।

Indian Railways: ১০,৭৮৩ কোটি টাকা খরচে পাঁচ রাজ্যকে জুড়ছে রেল, বাংলার মানুষের হবে বিরাট সুবিধা

Rail Project: রেলের তরফে জানানো হয়েছে যে তিনটি বড় মাল্টি-ট্র্যাকিং প্রকল্প অনুমোদন পেয়েছে, সেগুলি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্য প্রদেশ এবং ছত্তীসগঢ়—এই ৫ রাজ্যের উপর দিয়ে যাবে। মোট ১৪টি জেলা এই প্রকল্পের আওতায় আসবে।