
নয়া দিল্লি: আপনি কি কর্মসূত্রে বাইরে থাকেন? তাহলের আপনাদের জন্য সুখবর। দেশের যে কোনও প্রান্ত থেকেই এবার রেশন (Ration Card) তুলতে পারবেন আপনি। এরকম অনেকেই রয়েছেন, রেশন কার্ড থাকা সত্ত্বেও বাইরে থাকার কারণে রেশন তুলতে পারেন না। আর দীর্ঘদিন রেশন না তুললে কার্ড (Ration Card Portal) সাধারণত বাতিল হয়ে যায়। ফের নতুন করে আবেদন করতে হয়। তবে, জানেন কি কেন্দ্রের একটি বিশেষ পোর্টাল রয়েছে। ওই পোর্টালের মাধ্যমেই আপনি দেশের যে কোনও প্রান্তে রেশন তুলতে পারবেন। শুধু তাই নয়, ঘরে বসেই রেশন কার্ড সংক্রান্ত একাধিক পরিষেবাও পাবেন।
রেশন সংক্রান্ত অ্যাপের নাম হল ‘মেরা রেশন ২.০’ (Mera Ration 2.0)। কেন্দ্রীয় সরকারের ‘ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ড’ (ONORC) প্রকল্পের আওতায় চালু হওয়া এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই রেশন কার্ড সংক্রান্ত একাধিক পরিষেবা পাওয়া যায়। মেরা রেশন ২.০ হল কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন দফতরের (Department of Food and Public Distribution)অ্যাপ। বিশেষ করে, রেশন কার্ড রয়েছে এমন পরিযায়ী শ্রমিকদের সুবিধার কথা মাথায় রেখেই এটি তৈরি করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে রেশন কার্ড সংক্রান্ত বিভিন্ন পরিষেবা অনলাইনে পাওয়া যায়।
আপনি প্রতি মাসে কতটা রেশন পাওয়ার যোগ্য, তা দেখা যাবে।
গত ৬ মাসে কত রেশন নেওয়া হয়েছে, তার সম্পূর্ণ হিসাব মিলবে।
মোবাইল নম্বর আপডেট, ই-কেওয়াইসি (e-KYC) এবং পরিবারের নতুন সদস্যের নাম যুক্ত করার সুবিধা রয়েছে।
অ্যাপে GPS-এর মাধ্যমে নিকটবর্তী রেশন দোকান খুঁজে পাওয়া যাবে।
রেশন সংক্রান্ত কোনও সমস্যা হলে অ্যাপ থেকেই অভিযোগ জানানো যাবে।
দেশের যে কোনও প্রান্তে গিয়ে রেশন তোলার সুবিধাও পাওয়া যায়
গুগল প্লে স্টোর থেকে মেরা রেশন ২.০ অ্যাপটি ডাউনলোড করুন।
অ্যাপ খুলে নিজের পছন্দের ভাষা বেছে নিন।
বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করুন।
১২ সংখ্যার আধার নম্বর অথবা রেশন কার্ড নম্বর লিখুন।
আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসা OTP দিয়ে পরিচয় যাচাই করুন।
ভবিষ্যতে লগ ইনের জন্য একটি ৮ সংখ্যার পিন সেট করুন।