PAN Card-এ নাম বা ঠিকানা ভুল আছে? ঝটপট আপডেট করুন এভাবে বাড়িতে বসে…

PAN Card Rules: অনলাইনে আবেদন জমা দেওয়ার পর, এটি আপডেট হতে প্রায় ১৫ থেকে ২০ দিন সময় লাগে। আপনার দেওয়া তথ্য বা নথিতে কোনও ভুল থাকলে, আবেদন প্রক্রিয়াকরণে আরও বেশি সময় লাগতে পারে। আবেদনটি সম্পূর্ণ করার পর, অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করুন।

PAN Card-এ নাম বা ঠিকানা ভুল আছে? ঝটপট আপডেট করুন এভাবে বাড়িতে বসে...
প্রতীকী চিত্র।Image Credit source: Gemini AI

|

Aug 30, 2026 | 1:36 PM

নয়া দিল্লি: আধার কার্ড যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ প্যান কার্ড। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আয়কর রিটার্ন (ITR) জমা করা, বড় অঙ্কের লেনদেনের মতো সমস্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ডের দরকার পড়েই। প্যান নম্বর ছাড়া কোনও বড় লেনদেন করা যায় না। সম্পত্তি কেনাবেচা, শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য প্যান কার্ডের প্রয়োজন। তাই প্যান কার্ডের সমস্ত তথ্য সঠিক আছে কি না, তা নিশ্চিত করা জরুরি। প্যান কার্ডে নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর ভুল থাকলে নানা সমস্যায় পড়তে হয়। তবে চিন্তার কারণ নেই, প্যান কার্ডে এই ধরনের ভুল বাড়িতে বসেই ঠিক করা যায়।

কীভাবে প্যান কার্ডে তথ্য আপডেট করবেন?

  • প্রথমে NSDL বা UTIITSL-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর প্যান-এ পরিবর্তন/সংশোধন  অপশনটি বেছে নিন।
  • যে ফিল্ডটি আসবে, তাতে প্যান নম্বর, নাম, জন্ম তারিখ, ইমেল আইডি দিন।
  • এরপর একটি ১৫ সংখ্যার টোকেন নম্বর তৈরি হবে।
  •  এরপর আপনি যে তথ্য পরিবর্তন করতে চান, তা নির্বাচন করুন এবং তথ্য দিন।
  •  প্রয়োজনীয় নথি আপলোড করুন।
  • ঠিকানার প্রমাণপত্র, জন্মতারিখের প্রমাণপত্র, ছবি, স্বাক্ষর ইত্যাদির মতো নথি আপলোড করতে হবে। উল্লেখ্য, আপনি যে  তথ্য আপডেট করতে চান, তার ওপর নির্ভর করে আপনার কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হবে।
  • আবেদনপত্র জমা দেওয়ার আগে ভালোভাবে যাচাই করে নিন।

কতদিন পর আপডেট করা হবে?

অনলাইনে আবেদন জমা দেওয়ার পর, এটি আপডেট হতে প্রায় ১৫ থেকে ২০ দিন সময় লাগে। আপনার দেওয়া তথ্য বা নথিতে কোনও ভুল থাকলে, আবেদন প্রক্রিয়াকরণে আরও বেশি সময় লাগতে পারে। আবেদনটি সম্পূর্ণ করার পর, অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করুন। এই নম্বর দিয়ে আপনার প্যান আপডেট হয়েছে কি না, তা যাচাই করতে পারবেন।

কত টাকা লাগে?

প্যান কার্ড আপডেটের জন্য অনলাইনে ফি দিতে হয়। যারা ভারতে বসবাস করেন, তাদের জন্য প্যান কার্ড আপডেটের জন্য জিএসটি সহ ৫০ টাকা ফি লাগে। যারা ভারতের বাইরে বসবাস করেন, তাদের ৯৫৯ টাকা ফি দিতে হয়। ইউপিআই, ডেবিট, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই ফি দেওয়া যায়।

Loading...
Unable to load recommendations.
Follow Us