PM Kisan Samman Nidhi: ২০০০ টাকা অ্যাকাউন্টে জমা পড়বে, এই সরকারি স্কিম নিয়ে এল আপডেট

PM Kisan payment status: ২৩ তম কিস্তি আসতে চলেছে প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধির। এর আগে ১৩ মার্চ প্রধানমন্ত্রী মোদী এই সরকারি প্রকল্পের ২২তম কিস্তি রিলিজ করেছিলেন অসমের গুয়াহাটি থেকে। ডিরেক্ট বেনেফিট ট্রান্সফার বা ডিবিটি-র মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে গিয়েছিল ২০০০ টাকা।

PM Kisan Samman Nidhi: ২০০০ টাকা অ্যাকাউন্টে জমা পড়বে, এই সরকারি স্কিম নিয়ে এল আপডেট
কবে টাকা পাবেন?Image Credit source: Chatgpt

|

May 21, 2026 | 7:18 PM

নয়া দিল্লি: কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্পের আগামী কিস্তি নিয়ে বড় আপডেট এল। কোটি কোটি গ্রাহক অপেক্ষা করে রয়েছেন কেন্দ্রীয় সরকারের দেওয়া কিসান সম্মান নিধির অধীনে আর্থিক সাহায্য পাওয়ার জন্য। কবে এই টাকা আসবে?

২৩ তম কিস্তি আসতে চলেছে প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধির। এর আগে ১৩ মার্চ প্রধানমন্ত্রী মোদী এই সরকারি প্রকল্পের ২২তম কিস্তি রিলিজ করেছিলেন অসমের গুয়াহাটি থেকে। ডিরেক্ট বেনেফিট ট্রান্সফার বা ডিবিটি-র মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে গিয়েছিল ২০০০ টাকা। ৯ কোটিরও বেশি কৃষক এই টাকা পেয়েছেন।

কবে পরবর্তী কিস্তি আসবে?

প্রতি বছর কেন্দ্রীয় সরকারের তরফে কৃষকদের ৬ হাজার টাকা করে দেওয়া হয়। এটি তিন কিস্তিতে, ২০০০ টাকা করে দেওয়া হয়। সিস্টেম অনুযায়ী, এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে প্রথম কিস্তি দেওয়া হয়। দ্বিতীয় কিস্তি দেওয়া হয় অগস্ট থেকে নভেম্বরের মধ্যে এবং তৃতীয় কিস্তি দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে। যেহেতু মার্চ মাসে শেষ কিস্তি দেওয়া হয়েছিল, তাই ২৩তম কিস্তি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে আসতে পারে। তবে কৃষি মন্ত্রক এখনও কোনও ডেট ঘোষণা করেনি।

এই ভুল করলে আটকে যেতে পারে পেমেন্ট-

যদি কারোর নথিতে ভুল থাকে, তাহলে কিসান সম্মান নিধির টাকা আটকে যেতে পারে। যদি নির্বিঘ্নে টাকা পেতে চান, তাহলে প্রথমেই ই-কেওয়াইসি আপডেট করতে হবে। কমন সার্ভিস সেন্টারে গিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশন করতে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ হল, আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করা। যদি অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে, তাহলে টাকা আটকে যাবে। তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ হল জমির মালিকানার ভেরিফিকেশন। সরকারি ডেটাবেসে জমির রেকর্ড আছে কি না, তা দেখতে হবে।

Follow Us