PNG Customers LPG Connection Deadline: LPG সিলিন্ডার আসা বন্ধ হয়ে যাবে! ৩০ জুনের মধ্যে গ্রাহকদের এই কাজ করতেই হবে…

LPG surrender rule: কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যে জায়গায় পিএনজি সরবরাহ নেই, সেখানে এলপিজি সরবরাহ পৌঁছে দেওয়ার জন্য এবং পিএনজির ব্যবহার বাড়ানোর উপরে জোর দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ভারতে ৩৩.৩ কোটি এলপিজি গ্রাহক আছে এবং ১.৬ কোটি পাইপড ন্যাচরাল গ্যাস বা পিএনজি গ্রাহক রয়েছেন।

PNG Customers LPG Connection Deadline: LPG সিলিন্ডার আসা বন্ধ হয়ে যাবে! ৩০ জুনের মধ্যে গ্রাহকদের এই কাজ করতেই হবে...
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Jun 04, 2026 | 7:39 PM

নয়া দিল্লি: এলপিজি গ্রাহকদের জন্য বড় খবর। হাতে আর বেশি সময় নেই। এর মধ্যেই সারেন্ডার করতে হবে এলপিজি সিলিন্ডার (LPG Cylinder)। নাহলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। কেন্দ্রের এই নতুন নিয়ম সম্পর্কে জানেন?

ইরান যুদ্ধের জেরে বিশ্ব জুড়ে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। বন্ধ হরমুজ প্রণালী (Strait of Hormuz)। ভারতও এর ব্যতিক্রম নয়। এই সঙ্কটের আবহেই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কোনও গ্রাহকের কাছে একসঙ্গে পিএনজি ও এলপিজি কানেকশন থাকতে পারে না। যাদের পিএনজি (PNG) কানেকশন রয়েছে, তাদের এলপিজি কানেকশন সারেন্ডার করতে হবে।

বিগত কয়েক মাস ধরেই গ্রাহকদের এলপিজি কানেকশন সারেন্ডারের কথা বলা হয়েছে। এবার বেঁধে দেওয়া হল চূড়ান্ত সময়। আগামী ৩০ জুনের মধ্যে পিএনজি গ্রাহকদের এলপিজি কানেকশন সারেন্ডার করতে হবে। নাহলে তাদের এলপিজি সরবরাহ বা সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যে জায়গায় পিএনজি সরবরাহ নেই, সেখানে এলপিজি সরবরাহ পৌঁছে দেওয়ার জন্য এবং পিএনজির ব্যবহার বাড়ানোর উপরে জোর দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে ভারতে ৩৩.৩ কোটি এলপিজি গ্রাহক আছে এবং ১.৬ কোটি পাইপড ন্যাচরাল গ্যাস বা পিএনজি গ্রাহক রয়েছেন। দুই গ্যাস সরবরাহের মধ্যে এই ফারাক মেটাতে চাইছে সরকার।

যেখানে পিএনজি সরবরাহ রয়েছে, সেখানে গৃহস্থের বাড়িতে এলপিজি কানেকশন ছেড়ে পিএনজি সংযোগ গ্রহণের উপরে জোর দেওয়া হচ্ছে। নির্দেশ দেওয়া হয়েছে, ২৫ মে-র পর থেকে যারা পিএনজি পরিষেবা পাচ্ছেন, তাদের ৩০ দিনের মধ্যে এলপিজি সার্ভিস বন্ধ করে দিতে হবে।

Follow Us