১ অক্টোবর থেকে বাড়ছে চার্জ! SBI গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট

Withdrawal Charge: বৃহস্পতিবার (২০ অগস্ট) স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ঘোষণা করে যে ক্যাশ উইথড্রল চার্জে (Cash Withdrawal Charge) পরিবর্তন করা হচ্ছে। বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট হল বেসিক ব্যাঙ্কিং অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স রাখার দরকার পড়ে না।

১ অক্টোবর থেকে বাড়ছে চার্জ! SBI গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট
ফাইল চিত্রImage Credit source: Getty Image

|

Aug 20, 2026 | 7:58 PM

নয়া দিল্লি: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (State Bank of India)-র গ্রাহকদের জন্য বড় খবর। এবার আরও বাড়তে চলেছে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার খরচ। আগামী ১ অক্টোবর থেকেই এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে।

আজ, বৃহস্পতিবার (২০ অগস্ট) স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ঘোষণা করে যে ক্যাশ উইথড্রল চার্জে (Cash Withdrawal Charge) পরিবর্তন করা হচ্ছে। আগামী ১ অক্টোবর থেকে এসবিআই (SBI)-র বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট, যা ব্রাঞ্চ চ্যানেলের মাধ্যমে খোলা হয়েছে, সেই অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চার্জে পরিবর্তন আসতে চলেছে।

এসবিআই নোটিসে জানিয়েছে, প্রতি মাসে প্রথম চারটি উইথড্রল ফ্রি থাকবে, অর্থাৎ প্রথম চারবার এটিএম থেকে চার্জ তোলার ক্ষেত্রে কোনও চার্জ লাগবে না। এর পর থেকে প্রতি উইথড্রল বা ট্রানজাকশন পিছু ১৫ টাকা করে চার্জ লাগবে। এর পাশাপাশি জিএসটি-ও বসবে।

যদি আপনার এসবিআই বেসিক সেভিংস অ্যাকাউন্ট থাকে, তাহলে ১ অক্টোবর থেকে এটিএম থেকে টাকা তোলার চার্জ বেশি লাগবে।

এসবিআই বেসিক সেভিংস অ্য়াকাউন্ট কোনগুলি?

বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট হল বেসিক ব্যাঙ্কিং অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স রাখার দরকার পড়ে না। বেসিক ডিপোজিট ও উইথড্রলের জন্যও কোনও চার্জ লাগে না।

কাদের উপরে সবথেকে বেশি প্রভাব পড়বে?

এসবিআই-র গ্রাহকরা যারা এটিএম থেকে মাসে চার বারের বেশি এটিএম থেকে টাকা তোলেন, তাদের উপরই এই নতুন নিয়মের সবথেকে বেশি প্রভাব পড়বে। যারা ডিজিটাল ব্যাঙ্কিং ব্য়বহার করেন বা এটিএম খুব বেশি ব্যবহার করেন না, তাদের উপরে এই চার্জের খুব একটা প্রভাব পড়বে না।

Loading...
Unable to load recommendations.
Follow Us