Investment: শেয়ার মার্কেটে বিনিয়োগে ভয়? সরকারি এই স্কিমগুলিতে বিনিয়োগ করলেই পাবেন দারুণ রিটার্ন

Post Office Investment Scheme: বিষ্যৎ সুরক্ষিত করতে বুদ্ধিমানের মতো বিনিয়োগ করা দরকার। তবে কোথায় বিনিয়োগ করবেন, সেটাই প্রশ্ন। গত কয়েক মাস ধরে শেয়ার বাজারে ব্যাপক ওঠানামা চলছে, ফলে অনেক বিনিয়োগকারী স্বল্পমেয়াদি লাভ নিয়ে উদ্বিগ্ন। সুরক্ষিত বিনিয়োগ ও ভালো রিটার্ন পেতে রইল সরকারি কিছু বিনিয়োগ প্রকল্পের হদিস।

Investment: শেয়ার মার্কেটে বিনিয়োগে ভয়? সরকারি এই স্কিমগুলিতে বিনিয়োগ করলেই পাবেন দারুণ রিটার্ন
প্রতীকী চিত্র।Image Credit source: Pexels

|

Jul 27, 2026 | 7:38 AM

নয়া দিল্লি: ভবিষ্যৎ সুরক্ষিত করতে টাকা জমানো দরকার। তবে শুধু ঘরে টাকা জমালেই তো হয় না। ভবিষ্যৎ সুরক্ষিত করতে বুদ্ধিমানের মতো বিনিয়োগ করা দরকার। তবে কোথায় বিনিয়োগ করবেন, সেটাই প্রশ্ন। সুরক্ষিত বিনিয়োগ ও ভালো রিটার্ন পেতে রইল সরকারি কিছু বিনিয়োগ প্রকল্পের হদিস।

গত কয়েক মাস ধরে শেয়ার বাজারে ব্যাপক ওঠানামা চলছে, ফলে অনেক বিনিয়োগকারী স্বল্পমেয়াদি লাভ নিয়ে উদ্বিগ্ন। বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদে সম্পদ গড়ে তুলতে শেয়ার বাজারে বিনিয়োগের পরামর্শ দিলেও, যাঁরা কম ঝুঁকিতে নিশ্চিত রিটার্ন চান, তাঁদের জন্য কেন্দ্রীয় সরকারের ছোট সঞ্চয় প্রকল্প (Small Savings Schemes) ভালো বিকল্প হতে পারে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক প্রতি তিন মাস অন্তর ছোট সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার পর্যালোচনা করে। জুলাই-সেপ্টেম্বর ২০২৬ ত্রৈমাসিকের জন্য কোনও সুদের হার পরিবর্তন করা হয়নি।

কোন স্কিমে বিনিয়োগ করা ভালো?

পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)-

পিপিএফ দীর্ঘমেয়াদি বিনিয়োগের অন্যতম জনপ্রিয় প্রকল্প। বর্তমানে এতে বছরে ৭.১ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এর মেয়াদ ১৫ বছর। এই বিনিয়োগ প্রকল্পের একটি বড় সুবিধা হল, পুরনো কর ব্যবস্থার (Old Tax Regime) আওতায় এই প্রকল্পে বিনিয়োগ করলে আয়কর আইনের ৮০সি ধারায় করছাড় পাওয়া যায়। পাশাপাশি সুদ এবং মেয়াদ শেষে পাওয়া পুরো টাকাই করমুক্ত হয়।

সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)-

কন্যা সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তৈরি এই প্রকল্প। সুকন্যা সমৃদ্ধি যোজনায় বর্তমানে ৮.২ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে, যা স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে সর্বোচ্চ। ১০ বছরের কম বয়সী কন্যা সন্তানের নামে বাবা-মা বা  অভিভাবক এই অ্যাকাউন্ট খুলতে পারেন। ভবিষ্যতে মেয়ের পড়াশোনা ও বিয়ের খরচের জন্য এই প্রকল্প বিশেষভাবে উপযোগী।

কিষাণ বিকাশ পত্র (KVP)-

যাঁরা কোনও ঝুঁকি ছাড়াই নিশ্চিত রিটার্ন চান, তাঁদের জন্য কিষাণ বিকাশ পত্র একটি ভালো অপশন। বর্তমানে ৭.৫ শতাংশ সুদ পাওয়া যায় কিষাণ বিকাশ পত্রে। এই সুদের হারে বিনিয়োগ করা টাকা মাত্র ১১৫ মাসে দ্বিগুণ হয়ে যায়।

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)-

এটিও পোস্ট অফিসের একটি জনপ্রিয় বিনিয়োগ প্রকল্প। এনএসসি-তে বর্তমানে ৭.৭ শতাংশ হারে সুদ দেওয়া হয়। এই স্কিমের মেয়াদ ৫ বছর। এই প্রকল্পেও ৮০সি ধারায় করছাড়ের সুবিধা পাওয়া যায়। সরকার-সমর্থিত হওয়ায় এটি কম ঝুঁকির বিনিয়োগ হিসেবে ধরা হয়।

সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম (SCSS)-

৬০ বছর বা তার বেশি বয়সীদের জন্য এই প্রকল্প। বছরে ৮.২ শতাংশ সুদ দেওয়া হয় এই স্কিমে, যা সরকারি প্রকল্পগুলির মধ্যে অন্যতম সর্বোচ্চ। অবসরপ্রাপ্তদের নিয়মিত আয়ের জন্য এটি অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প।

পোস্ট অফিস টাইম ডিপোজিট-

পোস্ট অফিসের টাইম ডিপোজিট অনেকটা ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের (FD) মতোই। বর্তমানে সুদের হার হল—

১ বছরের জন্য: ৬.৯ শতাংশ
২ বছরের জন্য: ৭ শতাংশ
৩ বছরের জন্য: ৭.১ শতাংশ
৫ বছরের জন্য: ৭.৫ শতাংশ

এর মধ্যে ৫ বছরের টাইম ডিপোজিটে ৮০সি ধারায় করছাড়ের সুবিধাও পাওয়া যায়।

Follow Us